এক্সপ্লোর

আগেভাগেই করোনা টিকা নিয়ে নিলেন এই বলিউড নায়িকা

দীর্ঘদিন ধরে দুবাই থাকেন শিল্পা, সেখান থেকেই টিকা নিয়েছেন। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি করোনা টিকা নিলেন।

  মুম্বই: ভারত তো বটেই, গোটা বিশ্ব করোনা টিকার অপেক্ষায়। দেশে আজ থেকে শুরু হচ্ছে করোনা টিকার ড্রাই রান। বিশ্বের বহু মানুষ সাহসে ভর করে ইতিমধ্যেই টিকা নিয়েছেন। এঁদেরই দলে নাম লেখালেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। আঁখে-র মত সুপারহিট ছবির নায়িকা শিল্পা দুবাই থেকে নিয়েছেন করোনা টিকা। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতের ওপরে লাগানো রয়েছে তুলো। তিনি লিখেছেন, টিকা নিয়ে নিয়েছি, এখন পুরোপুরি সুরক্ষিত। Thank you UAE.
দীর্ঘদিন ধরে দুবাই থাকেন শিল্পা, সেখান থেকেই টিকা নিয়েছেন। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি করোনা টিকা নিলেন। শিল্পা হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নম্রতা শিরোদকরের বড় বোন। দুই বোন এক সঙ্গে বিনোদন জগতে প্রবেশ করেন। কিন্তু শিল্পা পা রাখেন বলিউডে আর নম্রতা মডেলিংয়ে। যদিও পরে তাঁকেও বলিউডে দেখা যায়। আঁখে ছাড়াও শিল্পাকে দেখা গিয়েছে কিষাণ কানহাইয়া, ত্রিনেত্র, হাম, দিল হি তো হ্যায়, পহচান, গোপী কিষাণ ও মৃত্যুদণ্ড-র মত জনপ্রিয় ছবিতে। তাঁর শেষ ছবি গজ গামিনী।
বিয়ের পর কাজ ছেড়ে দেন শিল্পা। বিয়ের প্রায় ১০ বছর পর ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন তিনি, তাঁকে দেখা যায় এক মুঠ্ঠি আসমান সিরিয়ালে। ভারতে করোনায় সুস্থতার সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। কমেছে দৈনিক মৃত্যু।  তবে বেড়েছে দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। পশ্চিমবঙ্গ তৃতীয়, শেষ ২৪ ঘণ্টায় মৃত ২২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জনের।  মোট আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৯৫ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২২ জনের।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget