এক্সপ্লোর

Mohomaya web series: ‘সবাই রাজনীতি করুক, আমরা সিনেমাটাই করি’

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ মোহমায়া। অনন্যা চট্টোপাধ্যায়ের প্রথম কাজও বটে। আগামী ২৬ মার্চ 'হইচই' -তে মুক্তি পাচ্ছে নতুন এই ওয়েবসিরিজ। মুখ্য ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কলকাতা- কপাল ভরা সিঁদুর টিপ, লাল পাড় সাদা শাড়ী, চুলে অল্প পাক ধরেছে। এক ঝলকে দেখলে অচেনা মনে হতেই পারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পাশেই কালো শাড়িতে সমান মোহময়ী অনন্য়া চট্টোপাধ্যায়। নায়িকা দুই, পর্দা এক। ওয়েব সিরিজের নাম – ‘মোহমায়া’। কাজ করতে গিয়ে ‘প্রচলিত ধারণা অনুযায়ী’ নাকি সর্বদাই ঝগড়া, মারামারি লেগে থাকত দুই অভিনেত্রীর মধ্যে।!

এই প্রথম একসঙ্গে কাজ করছেন স্বস্তিকা-অনন্যা। শ্যুটিং এর স্মৃতিচারণ করতে গিয়ে হাসিতে ফেটে পড়লেন দুজনেই। স্বস্তিকা বলছেন, ‘ মানুষের একটা ধারণা আছে, দুজন নায়িকা একসঙ্গে থাকলেই ঝগড়া হয়। আমরা মানুষের সেই ধারণাটাকে ঠিক প্রমাণিত করার জন্য যা যা করা দরকার আমরা সব করেছি।‘ হাসি থামিয়ে অনন্যা যোগ করলেন, ‘রীতিমতো মারামারি, চুলোচুলি করেছি মেকআপ নিয়ে.. সবকিছু নিয়ে। সেটে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল।‘

তবে একবার চরিত্রের মধ্যে ঢুকে গেলে আর কিছুই মনে থাকত না তাঁদের। স্বস্তিকা বলছেন, ‘আমি তো মাঝে মাঝে কাট শুনতে পেতাম না। যখন দেখতাম অনেক লোক জড়ো হয়ে গিয়েছে তখন নিজেদের সামলাতাম।‘ টিজারে একটি দৃশ্যে দেখা গিয়েছে, বারন্দায় একসঙ্গে বসে চিৎকার করে কাঁদছেন দুজনেই। সেই কথা তুলে অনন্যা বললেন, ‘ওই দৃশ্যটা কখন কেটেছে আমরা কেউ জানি না। এত কেঁদেছিলাম সবাই ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়েছিল। বোধহয় ভাবছিল আমরা কখন থামব বা আমাদের কীভাবে থামানো যায়।‘

নির্বাচনের আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন টলিউডের একঝাঁক তারকা। অনেকেই আবার প্রার্থীপদে দাঁড়িয়েছেন। কাজেই এখন রুপোলি পর্দা থেকে বেরিয়ে মানুষের কাছে গিয়ে প্রচারে ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা। টলিউডে থাকলে রাজনীতিতে যোগদান করাটা কি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে? অনন্যা বললেন, ‘স্বস্তিকা আমায় একটা ভারি ভালো কথা শিখিয়ে দিয়েছে। তুমি বলবে না আমি?’ স্বস্তিকা অনন্যার হাত ধরে বললেন, ‘তুমিই বলো, আমি বললে বেশি কেস খাব।‘ কাজেই অনন্যাই দিলেন উত্তরটা, ‘রাজনীতিতে যোগদান বাধ্যতামূলক অবশ্যই নয়। আমরাই তো করিনি। যারা রাজনীতিতে যাচ্ছে যাক, আমরা সিনেমাটাই করি।‘ অনন্যার কথার রেশ ধরেই স্বস্তিকা বললেন, ‘ আমি ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আর সবার জন্য কাজ করার এত লোক.. ভিড়...। আমি এমনিতেই অনেকের জন্য অনেক কিছু করি। আমার বাবা ছোটবেলা থেকে বলেছিলেন, বাঁ হাত করলে যেন ডান হাত না জানতে পারে। যাঁরা এত দেশের দশের কাজ করছে তাঁদের জন্য আমাদের শুভেচ্ছা, আমরা যারা তিন-চারজন পড়ে থাকব, তারা বরং বেশি বেশি করে সিনেমাটাই করব। ওটা করতেই আমরা বেশি ভালোবাসি।‘ ফের একযোগে হেসে ফেললেন দুই নায়িকা।

অনন্যা-স্বস্তিকা ছাড়া মোহ মায়ার দেখা যাবে সদ্য অভিনয়ে আসা বিপুল পাত্রকে। নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? স্বস্তিকা বলছেন, ‘আমার ৩ ছেলেমেয়ে ছবিতে। ওরা সব্বাই খুব হার্ডওয়ার্কিং, প্রথম প্রথম অনেকেই একটু দ্বিধায় থাকে। কিন্তু বিপুল একেবারে পাকা খেলোয়াড়। ও মাঠে নেমেই ব্যাটিং শুরু করেছে। এই কাজটার অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো।‘

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ মোহমায়া। অনন্যার প্রথম কাজও বটে। আগামী ২৬ মার্চ 'হইচই' -তে মুক্তি পাচ্ছে নতুন এই ওয়েবসিরিজ। স্বস্তিকা বললেন, ‘এই গল্পটা এমন যেটা দেখে প্রথমেই হয়ত বলা যাবে না খুব ভালো লাগল। গল্পটার মধ্যে মিশে যেতে হবে, সময় দিতে হবে। তবে এটুকু বলব, বাংলা ওয়েবসিরিজে এমন কাজ খুব একটা হয়নি।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget