এক্সপ্লোর

Celebrities Update: রাজনৈতিক মতাদর্শ নাকি বন্ধুত্ব? কী বাছলেন মিমি-তনুশ্রী?

চারিদিকে সূর্যমূখী ফুলের ছড়াছড়ি। আর তার মাঝে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। টলিউড অভিনেত্রী। বিজেপি প্রার্থীও বটে। ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর এই ছবিতে লাইকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু সেই লাইকের ভিড়ে নাম লিখিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী!

কলকাতা: চারিদিকে সূর্যমূখী ফুলের ছড়াছড়ি। আর তার মাঝে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। টলিউড অভিনেত্রী। বিজেপি প্রার্থীও বটে। ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর এই ছবিতে লাইকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু সেই লাইকের ভিড়ে নাম লিখিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী!

একদিকে রাজনীতি, অন্যদিকে বন্ধুত্ব। এই দুয়ের মধ্যে বন্ধুত্বকেই বাছলেন মিমি চক্রবর্তী। পর্দার বাইরে একে অপরের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মিমি-তনুশ্রীর। বিভিন্ন টিভি শো তেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু রাজনীতির মঞ্চে তাঁরা দুই পক্ষ। চলতি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন তনুশ্রী চক্রবর্তী। অন্যদিকে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। হাওড়ার শ্যামপুর আসনে প্রার্থী হয়েছেন অভিনেত্রী তনুশ্রী। নির্বাচনের জন্য প্রচারের কাজে ব্যস্ত দুই নায়িকাই। কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে তাঁদের বন্ধুত্বের গল্প। তনুশ্রীর নতুন আপলোড করা ছবির লাইকের লিস্টে জ্বলজ্বল করছে মিমি চক্রবর্তীর নাম।

তৃতীয় দফাতেই ভোট শেষ হয়ে গিয়েছে তনুশ্রীর কেন্দ্রে। নারী দিবসে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের চেনা মুখ তনুশ্রী। নির্বাচনের আগেই হেস্টিংস দফতরে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন এই অভিনেত্রী। তনুশ্রী ছাড়াও ওই একইদিনে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ, বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী, ফুটবলার তথা বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। দলে যোগ দিয়ে তনুশ্রী বলেছিলেন, 'নারী দিবসে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।'

অন্যদিকে দলীয় প্রচারে এখনও ব্যস্ত মিমি চক্রবর্তী। হামেশাই তাঁর সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূলের অপর তারকা সাসংদ নুসরত জাহানকে। সম্প্রতি প্রচারে গিয়ে পায়ে সাউন্ড সিস্টেম পড়ে যায় মিমির। আঘাতের প্রাথমিক চিকিৎসা করার পর ফের প্রচার শুরু করেন তিনি। রাজনীতি ছাড়াও অভিনয়, মিউজিক অ্যালবাম ও নিজের ব্যক্তিগত জগত নিয়েই ব্যস্ত থাকেন মিমি। 

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget