এক্সপ্লোর

Aditya Narayan Update: টেলিভিশন শো-এ সঞ্চালকের ভূমিকায় আর দেখা যাবে না আদিত্য নারায়ণকে!

আর ১ বছর মাত্র। তারপর টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করা থামাবেন আদিত্য নারায়ন!

মুম্বই : আর ১ বছর মাত্র। তারপর টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করা থামাবেন আদিত্য নারায়ন! সম্প্রতি একটি সাক্ষাতকারে এই কথা বলেছেন স্বয়ং উদিত নারায়ন পুত্র আদিত্য নারায়ন। ৩৩ বছর বয়সি এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের সঞ্চালক মনে করছেন, এবার তিনি আরও বড় কাজে হাত দেবেন। আর তাই টেলিভিশনে কাজ করা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আদিত্য নারায়ন বলেছেন, 'টেলিভিশন থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চাই। একসঙ্গে একাধিক কাজ করতে আমার ভালোই লাগে। তা সত্বেও, একসঙ্গে একাধিক কাজে যুক্ত থাকাটা বেশ কঠিন। আর এবার বড় কিছু করতে চাই। তাই যে কোনও একটা কাজকে বেছে নিচ্ছি। গত ১৫ বছর টেলিভিশনে কাজ করে অনেক কিছু পেয়েছি। এবার সময় হয়েছে, সামনের দিকে তাকানোর।'

প্রসঙ্গত, খুব অল্প বয়স থেকেই টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করেছেন আদিত্য নারায়ন। সেই সূত্র ধরেই তিনি জানিয়েছেন যে, তিনি যা খ্যাতি অর্জন করেছেন, তা টেলিভিশনে কাজ করার দৌলতেই। কিন্তু, যে কোনও সৃষ্টিশীল মানুষের কেরিয়ারে কখনও কখনও পরিবর্তন দরকার হয়। তাঁর ক্ষেত্রেও বিষয়টা তেমন। টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে অনেকদিন কাজ করা হয়ে গিয়েছে, এবার অন্য কোনও ভূমিকায় কাজ করতে চাইছেন তিনি।

আদিত্য নারায়ন বলেছেন, 'টেলিভিশনে কাজ করেই মুম্বইতে নিজের বাড়ি তৈরি করতে পেরেছি আমি। একটা গাড়ি আছে। ভাল জীবনও কাটাচ্ছি। তাই টেলিভিশনকে ছাড়ব না? টেলিভিশনেই কাজ করবো তবে সঞ্চালক হিসেবে নয়। যেমন ধরুন, কোনও প্রতিযোগীতায় একজন প্রতিযোগী হিসেবে অংশ নিতে পারি। অথবা কোথাও বিচারকের আসনেও বসতে পারি। নিজের ভূমিকাটা বদলাতে চাইছি বলেই আর সঞ্চালনা নয়।'

আদিত্য নারায়ন তাঁর বাবা উদিত নারায়নের মতোই একজন গায়কও বটে। আর তাঁর কথা শুনলেই পরিষ্কার বোঝা যায় যে, তিনি গান গাইতে বা মঞ্চে পারফর্ম করতে কতটা উপভোগ করেন। আদিত্য নারায়ন বলেছেন, 'আমার মধ্যে তো একজন গায়কও বেঁচে থাকে। আমি সবসময় কল্পনা করি যে, আমি মঞ্চে গান গাইছি। গোটা মঞ্চটা জুড়ে পারফর্ম করছি। সারা বিশ্বজুড়ে একের পর এক শো করছি। গত ১৫ টা বছর ধরে একই কাজ করেছি। এবার সত্যিই আমার কাজের চারিত্রিক একটু পরিবর্তন দরকার।'

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget