এক্সপ্লোর

Ban on Pakistani Artists: পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা কি ঠিক? মুখ খুললেন আদনান সামি, নিশানায় কি দিলজিৎ?

Adnan Sami: পহেলগাঁও হামলা থেকে অপারেশন সিঁদুর, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা নিয়ে মুখ খুললেন।
  • শিল্পীদের সীমা-পরিসীমা থাকে বলে মত আদনান সামির।
  • তাঁর নিশানায় কি দিলজিৎ দোসাঞ্ঝ?

নয়াদিল্লি: ভারতের নাগরিকত্ব গ্রহণ করায় তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেই সব কাটাছেঁড়ার তোয়াক্কা না করে পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্তে সমর্থন জানালেন সঙ্গীতশিল্পী আদনান সামি। শিল্প ও শিল্পীকে কোনও সীমা বেঁধে রাখতে পারে না বলে যে প্রবাদ রয়েছে, তারও তীব্র বিরোধিতা করলেন তিনি। (Ban on Pakistani Artists)

পহেলগাঁও হামলা থেকে অপারেশন সিঁদুর, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তানি শিল্পীদের ভারতীয় ছবিতে কাজ পাওয়া যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনই বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি ছবি, সিরিয়াল দেখাও নিষিদ্ধ করা হয়। ফাওয়াদ খান এবং বাণী কপূর অভিনীত ‘আবির গুলালে’র মুক্তিও আটকে গিয়েছে সেই কারণে। (Adnan Sami)

সেই নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার সিদ্ধান্তে সমর্থন জানালেন আদনান। তাঁর দাবি, একজন শিল্পী রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও, জন্মগত ভাবে দেশপ্রেমী অবশ্যই। তাই তিনি নিজের দেশকেই সমর্থন করবেন, নিজের দেশকে আড়াল করতেই হবে তাঁকে।

আদনানের সাফ বক্তব্য, “আপনার দেশ আপনার ঘর। সেই ঘরের উপর কেউ চড়াও হলে, শিল্পী কি রুখে দাঁড়াবেন না? লড়াই করবেন না? তিনি কি সুর চড়াবেন না? শিল্পী বলেই নিজেকে বৈশ্বিক ঘোষণা করা বা সীমানার ঊর্ধ্বে বলা যায় না। শিল্পেরও সীমা-পরিসীমা আছে। শিল্পী কি যার তার বাড়িতে থাকতে পারেন? নিজের বাড়িতে থাকেন তিনি। পৃথিবীর যে প্রান্তেই বসবাস হোক না কেন, শিল্পী যদি তাঁর নিজের দেশের হয়ে কথা বলেন, আমি সেটাকে সমর্থন করি।”

আদনান আরও বলেন, “আসল কথা হল, আমার দেশ, আমার ঘরের উপর বিপদ নেমে এসেছে, হামলা হয়েছে। আমাদের রুখে দাঁড়াতে হবে, রক্ষা করতে হবে দেশকে। এক্ষেত্রে একজোট হতেই হবে, মুখ ফেরানো যাবে না কোনও ভাবেই।” প্রত্যেক নাগরিকের মতো শিল্পীদেরও কিছু দায়দায়িত্ব আছে, তাঁরা শুধুমাত্র নিজেদের সুরক্ষার কথা ভাবতে পারেন না বলে মত আদনানের।

আদনানের এমন মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলা হলে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে তৈরি তাঁর ছবি 'সর্দারজি ৩' কেন দেখানো যাবে না, সম্প্রতি এই প্রশ্ন তুলেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। আদনান তাঁকেও বার্তা দিলেন কি না, জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget