এক্সপ্লোর

'বাবা ভারতে বোমা ফেলেছিলেন, নাগরিকত্ব ছেলে আদনানকে! অন্যদের নয় কেন?', সিএএ-র বিরুদ্ধে সরব রাজা মুরাদ

একটি অনুষ্ঠানে তিনি বললেন, এই আইন সংবিধান বিরোধী। নতুন আইনে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু সেই আইন সবার জন্যই সমান হওয়া উচিত। কাউকেই ধর্মের ভিত্তিতে বিচার করা যায় না।

মুম্বই: আদনান সামির নাগরিকত্বের প্রশ্ন তুলে এবার সিএএ-র বিরুদ্ধে সোচ্চার হলেন সত্তর-আশির দশকের পর্দার খলনায়ক রাজা মুরাদ। পর্দায় দাপিয়ে বেড়াতেন এক সময়ে। তাঁর গম্ভীর কণ্ঠস্বর আর অভিনয়ের ভক্ত ছিলেন অনেকেই। এবার সেই রাজাই মুখ খুললেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। একটি অনুষ্ঠানে তিনি বললেন, এই আইন সংবিধান বিরোধী। নতুন আইনে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু সেই আইন সবার জন্যই সমান হওয়া উচিত। কাউকেই ধর্মের ভিত্তিতে বিচার করা যায় না। এই প্রসঙ্গেই তিনি আদনানের কথা তোলেন। বলেন জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামিকে সরকার যদি নাগরিকত্ব দিতে পারে, তাহলে অন্য মুসলিম ধর্মাবলম্বীরা পাবে না কেন? শুধু আদনানের কথা বলেই থামেননি তিনি। তাঁর বাবার প্রসঙ্গও টেনে আনেন। বলেন, আদনানের বাবা পাক বায়ুসেনাতে ছিলেন এবং ১৯৬৫ সালের যুদ্ধে ভারতে বোমা ফেলেছেন। এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই ট্যুইটে জবাব দিয়েছেন সঙ্গীতশিল্পী। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, উনি ভিলেন ছিলেন এবং শুধু সিনেমাতেই খারাপ কথা বলতেন।’ জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামিকে ২০১৬ সালে নাগরিকত্ব দেয় ভারত সরকার। তারপর থেকে ভারতেই থাকেন আদনান।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget