এক্সপ্লোর

Mouni Roy Marriage: বরুণ ধবনের পর শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনিও?

টিনসেল টাউনের একাধিক তারকা সম্প্রতি বিয়ে সেরেছেন। আবার নতুন বছরে অনেকেই বিয়ের পরিকল্পনাও করছেন। সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধবন তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বলে খবর সামনে এসেছে। অনুরাগীরা তাঁদের পছন্দের জুটির সাত পাকে বাঁধার অপেক্ষায় রয়েছেন।

নয়াদিল্লি: টিনসেল টাউনের একাধিক তারকা সম্প্রতি বিয়ে সেরেছেন। আবার নতুন বছরে অনেকেই বিয়ের পরিকল্পনাও করছেন। সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধবন তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বলে খবর সামনে এসেছে। অনুরাগীরা তাঁদের পছন্দের জুটির সাত পাকে বাঁধার অপেক্ষায় রয়েছেন। এরইমধ্যে আরও এক তারকা বিয়ে করতে চলেছেন বলে খবর। তিনি হলেন মৌনি রায়। খুব শীঘ্রই তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই খবর। নাগিন অভিনেত্রী লকডাউন পর্বটা বোনের সঙ্গে কাটিয়েছিলেন দুবাইতে। গত বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে মৌনির একটি ছবি অনুরাগীদের নজর কেড়ে নিয়েছিল। ছবিতে তাঁর আঙুলে দেখা গিয়েছিল একটি হীরের আংটি। এখন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুবাইয়ের বাসিন্দা ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ারকে বিয়ে করতে চলেছেন মৌনি। সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রহ্মাস্ত্র অভিনেত্রী খুব শীঘ্রই বিয়ে করতে পারেন। এক্ষেত্রে হবু স্বামীর বাবা-মায়ের সঙ্গে তাঁর কমফর্ট লেভেল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলেই ওই সূত্র উল্লেখ করে জানানো হয়েছে প্রতিবেদনে। এর আগে মৌনির দেবোঁ কে দেব মহাদেব অভিনেতা মোহিত রানার সঙ্গে ডেট নিয়ে জল্পনা ছড়িয়েছিল। উত্তরণ অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গেও তাঁর সম্পর্ক থাকার কথা জানা গিয়েছিল। ২০০৬-এ একতা কপূরের জনপ্রিয় শো কিঁউ কি সাস ভি কভি বহু থি- তে সহায়ক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে মৌনির কেরিয়ার শুরু হয়েছিল। তিনি কৃষ্ণা তুলসীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর দো সহেলিয়া ও কস্তুরি-তে অভিনয় করেন। জনপ্রিয় সিরিয়াল দেবোঁ কে দেব মহাদেব সিরিয়ালে দেবী সতীর ভূমিকায় অভিনয় করে স্বীকৃতি অর্জন করেন তিনি। এরপর একতা কপূরের নাগিন-এর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন। লন্ডন কনফিডেনশিয়াল অভিনেত্রী মৌনির বলিউডে অভিষেক ২০১৮-তে অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর তাঁকে আরও কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget