এক্সপ্লোর

অক্ষয় মজার ছলেই আমার গায়ের রং নিয়ে মন্তব্য করেছিল, সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর সাফাই শান্তিপ্রিয়ার

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শান্তিপ্রিয়া দক্ষিণ ভারতে শতাধিক ছবিতে অভিনয় করেছেন। বলিউডে ‘দোস্তি দুশমনি’, ‘কসম বর্দি কি’, ‘ভাবি’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে তাঁর পক্ষে বেশিদিন বলিউডে কাজ করা সম্ভব হয়নি।

নয়াদিল্লি: অক্ষয় কুমার তাঁর গায়ের রং নিয়ে মন্তব্য করেছিলেন বলে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করলেও, বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ার পরেই অবস্থান বদল করলেন অভিনেত্রী শান্তিপ্রিয়া। তাঁর সাফাই, ‘অক্ষয় হয়তো আমার সঙ্গে মজা করার জন্য ওই মন্তব্য করেছিলেন। তিনি নিশ্চয়ই আমাকে আঘাত বা অবমাননা করার জন্য ওই মন্তব্য করেননি।’ অক্ষয়ের সঙ্গে ‘সৌগন্ধ’, ‘ইক্কে পে ইক্কা’-র মতো ছবিতে অভিনয় করেন শান্তিপ্রিয়া। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘আমি স্কিন কালারড স্টকিংস পরতাম। একদিন শ্যুটিংয়ের সময় অক্ষয় মজার ছলে বলে, আমার হাঁটু স্বাভাবিকের চেয়ে বেশি কালো দেখতে লাগছে। ও বারবার বলতে থাকে, আমার হাঁটুতে রক্ত জমাট বেঁধে আছে। ওর সেই কথা শুনে সহ-অভিনেতা এবং সেখানে থাকা অন্য ব্যক্তিরা হাসতে থাকেন। যদিও অক্ষয় মজার ছলেই সে কথা বলেছিল, তা সত্ত্বেও আমার অস্বস্তি হচ্ছিল। আমার মনে ওই ঘটনার গভীর প্রভাব পড়েছিল। আমি অনেক কেঁদেছি। কিন্তু কোনওদিন মুখে ফেয়ারনেস ক্রিম লাগাইনি।’ ওই সাক্ষাৎকারে শান্তিপ্রিয়া আরও বলেন, ‘অক্ষয় আমার ভাল বন্ধু। আমি এখানে কোনওরকম অভিযোগ করছি না। তবে আমি সবাইকে বলতে চাই, কারও গায়ের রং নিয়ে রসিকতা করলে তার কতটা আঘাত লাগে, সেটা বুঝতে হবে। আমার বোন ভানুপ্রিয়ার গায়ের রং ইন্ডাস্ট্রি গ্রহণ করেনি বলে ওকে বলিউড ছাড়তে হয়। আমি যখন বলিউডে কাজ করতে আসি, তখন গায়ের রংই সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আমাকে অনেক বৈষম্যের শিকার হতে হয়েছে। আমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। আমি দিশাহার হয়ে পড়েছিলাম। কিছুদিন পরে আমার ছবি ফ্লপ হয় এবং তার ফলে কেরিয়ার শেষ হয়ে যায়।’ এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ট্যুইট করে শান্তিপ্রিয়া বলেন, ‘আমি স্পষ্ট জানাতে চাই, অক্ষয় খেলার ছলেই আমার উদ্দেশে ওই মন্তব্য করেছিল। ওর সেই কথা বেশ কিছুদিন আমার মনে গেঁথে থাকলেও, আমি বিশ্বাস করি, ও আমাকে আঘাত করতে চায়নি বা যন্ত্রণা দিতে চায়নি। আমি ওর কাজের গুণগ্রাহী। ওকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শান্তিপ্রিয়া দক্ষিণ ভারতে শতাধিক ছবিতে অভিনয় করেছেন। বলিউডে ‘দোস্তি দুশমনি’, ‘কসম বর্দি কি’, ‘ভাবি’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে তাঁর পক্ষে বেশিদিন বলিউডে কাজ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget