এক্সপ্লোর

Aindrila Sharma Health Update : লড়াই জারি, আজ কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা?

মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। কর্কটরোগের মারণ কামড়কে হারিয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা।

কলকাতা : সোমবার, সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় নাতিদীর্ঘ পোস্টে ঐন্দ্রিলার স্বাস্থ্যে সম্পর্কে জানিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। মঙ্গলবার হাসপাতাল সূত্রে খবর,  আপাতত লড়াকু অভিনেত্রীর শারিরীক অবস্থা স্থিতিশীল।

কেমন আছেন আজ 
হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তচাপ স্বাভাবিক। শ্বাসপ্রশ্বাসও চলছে ঠিক মতো। রক্তে অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক। যদিও স্নায়বিক অবস্থা একই। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে ইনফেকশন কমছে ধীরে ধীরে।  চলছে অ্যান্টিবায়োটিক । আপাতত জ্বরও নেই। ট্র্যাকিওস্টমি করা রয়েছে। অভিনেত্রীকে সিপ্যাপ দেওয়া হয়েছে। 

 সব্যসাচী চৌধুরীর পোস্ট
সোমবার, সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সব্যসাচী চৌধুরী জানান, 'শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে।'

মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। কর্কটরোগের মারণ কামড়কে হারিয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা।  দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন অভিনয় জগতে। তার পর স্বাভাবিক জীবন যাপনই চলছিল ঐন্দ্রিলার। এর মধ্যে আবার অসুস্থতা। মঙ্গলবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

সোমবার সব্যসাচী আরও লেখেন, 'আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না, কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক্ থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার। ‘ভালো আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচন্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে।' (অপরিবর্তিত)

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv
About Channel:
ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...
Download ABP App for Android: https://play.google.com/store/apps/de...

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda
-------------------------------------------------

সেরা শিরোনাম

Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
Ranojoy Bishnu: নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
Ranojoy Bishnu: ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু
ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু
Tollywood News: এক মঞ্চে দেব-জিৎ, মধ্যমণি প্রসেনজিৎ! উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুত্বের ছবি দেখল টলিউড
এক মঞ্চে দেব-জিৎ, মধ্যমণি প্রসেনজিৎ! উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুত্বের ছবি দেখল টলিউড

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget