এক্সপ্লোর

গালওয়ানের ঘটনা নিয়ে ছবি করবেন অজয় দেবগণ

অজয় নিজেই এ ছবিতে অভিনয় করবেন কি না সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। ছবির অন্যান্য কলা-কুশলীদের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর। ছবিটি সহ-প্রযোজনা করবে অজয় দেবগণ ফিল্মস।

মুম্বই: অভিনেতা তথা প্রযোজক অজয় দেবগণ এবার পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে ভারত-চিনের সেনাবাহিনীর সংঘর্ষ নিয়ে ছবি করতে চলেছেন। লাদাখের এই উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের উপর চিনের সামরিক বাহিনীর অতর্কিতে হামলার বিষয়টি উঠে আসবে ছবিতে। সেই সঙ্গে থাকবে ভারতের ২০ জন বীর জওয়ানের আত্মত্যাগের কাহিনি। অজয় নিজেই এ ছবিতে অভিনয় করবেন কি না সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। ছবির অন্যান্য কলা-কুশলীদের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর। ছবিটি সহ-প্রযোজনা করবে অজয় দেবগণ ফিল্মস। গত ১৫ জুন ২০২০ গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান এই ভারতীয় জওয়ানরা। গালওয়ান নদীর দক্ষিণ কূল ঘেঁষে হয়েছিল হামলা। সায়ক নদীতে মেশার আগে এই গালওয়ান নদী পূর্ব-পশ্চিম দিক বরাবর বয়ে যায়। এই পার্বত্য এলাকাতেই ঘটে সংঘর্ষ। বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হন। ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে চিনা সেনার আক্রমণে একাধিক সেনা জওয়ান জখম হয়েছিলেন। স্বাভাবিক কারণেই এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন দেশের আপামর মানুষ। এই জন্যই ঘটনাটিকে পর্দায় আনার ইচ্ছা প্রকাশ করেছেন অজয়। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘তানাজি’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন কাজল ও সইফ আলি খান। আরও একটি যুদ্ধের ছবি ভূজ-এ শিগগির দেখা যাবে অজয়কে। সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা এবং নোরা ফতেহি অভিনীত এই ছবিটি মুক্তি পাবে অনলাইনে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget