এক্সপ্লোর

সেনা দিবসে জওয়ানদের সঙ্গে ভলিবল খেললেন অক্ষয়, সূচনা করলেন ম্যারাথনের

লিখেছেন, সেনাদিবস উপলক্ষ্যে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করতে আমাদের সাহসী, বীর জওয়ানদের কয়েকজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। ভলিবলের মতো গতিসম্পন্ন খেলার চেয়ে গা গরম করার আর কী ভাল রাস্তা আছে!

মুম্বই: পরের ছবি বচ্চন পাণ্ডে-র শ্যুটিং উপলক্ষ্যে রাজস্থানে জয়সলমীরে রয়েছেন অক্ষয় কুমার। সেখানে সেনা দিবসে জওয়ানদের সঙ্গে ভলিবল খেলার পাশাপাশি ম্যারাথনে সূচনা করে দিনটি পালন করলেন বলিউডের জনপ্রিয়, সফল অভিনেতা। ইনস্টাগ্রামে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে ভলিবল খেলার ভিডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, সেনাদিবস উপলক্ষ্যে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করতে আমাদের সাহসী, বীর জওয়ানদের কয়েকজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। ভলিবলের মতো গতিসম্পন্ন খেলার চেয়ে গা গরম করার আর কী ভাল রাস্তা আছে!
সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, অক্ষয় লাফিয়ে বলে চাপড় মারছেন, যদিও নেটের ওপারে বিপক্ষের কুশলী একজন দক্ষতার সঙ্গে তা ঠেকিয়ে দিলেন। অক্ষয় ও বাকিদের সবার পরনে কালো টি-শার্ট, ট্র্যাক বটম। উঁচু সিটে বসে খেলা পরিচালনা করছেন রেফারি। আশপাশে কয়েকজন দর্শক। জায়গাটা ঘন কুয়াশার আস্তরণে ঘেরা। প্রসঙ্গত, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনীর জওয়ানদের দেশের প্রতি দায়বদ্ধতারে সবসময় শ্রদ্ধার চোখে দেখেন অক্ষয়। অতীতে তার একাধিক উদাহরণ দিয়েছেন তিনি। জয়সলমীরে বচ্চন পান্ডের শ্যুটিংয়ে অক্ষয়ের ব্যস্ত থাকার বেশ কিছু ভিডিও সামনে এসেছে। বিভিন্ন লোকেশনে শ্যুটিং চলছে। শহরের নাচনা হাভেলিতেও কাজ হয়েছে ছবির। ছবির তাঁর চরিত্রের প্রথম লুকের ছবিও সোস্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়। লিখেছেন, নতুন বছর। পুরানো সঙ্গ। সাজিদ নাদিদওয়ালার সঙ্গে আমার ১০ নম্বর ছবি বচ্চন পান্ডের শ্যুটিং শুরু করলাম। আশা করি, আরও ছবি করব। আপনাদের সবার শুভেচ্ছা কামনা করি। লুকটা দেখে আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমায় জানান। ছবির লিড হিরোইন কৃতী শ্যানন। তিনিও শ্যুটিংয়ের ভিডিও পোস্ট করেছেন। শহরে পা রাখা থেকে শুরু করে সূর্যগড় হোটেলে ঢোকার একাধিক ছোট ছোট ক্লিপ শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget