এক্সপ্লোর

Bollywood News: ৪৫০০ টাকা বেতনের চাকরি করেন তারকাপুত্র? ছেলেকে ‘বেচারা’ বললেন অক্ষয় কুমার

Akshay Kumar: ছেলে আরভকে নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। জানালেন, সিনেমায় আসতেই চান না আরভ।

মুম্বই: সিনেমা জগতের প্রতি কোনও আগ্রহ নেই। ফ্যাশন নিয়ে কাজ করতে আগ্রহী  ছেলে। সামান্য বেতনের চাকরিতে হাতও পাকানোও শুরু হয়ে গিয়েছে। ছেলে আরভকে নিয়ে এমনই তথ্য সামনে আনলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ঠিক কত টাকা বেতন পাচ্ছেন ছেলে, তাও খোলসা করেছেন নায়ক। (Akshay Kumar)

ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে সেভাবে কখনও আলোচনা করতে দেখা যায় না অক্ষয়কে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা প্রায় একই রকমের। ও স্বাস্থ্য সচেতন, আমিও। ও লম্বা, মনোযোগী। ও কাজ ভালবাসে। কিন্তু ও সিনেমায় যোগ দিতে চায় না। কোনও পরিকল্পনাই নেই ওর। ও ফ্যাশনে কাজ করতে চায়।” (Bollywood News)

আরভ ইতিমধ্যে কাজও করতে শুরু করে দিয়েছে বলে জানান অক্ষয়। বলেন, “বেচারা আজও ৪৫০০ টাকার চাকরি করছে। ভাল কথাই, কেনই করবে না। বিভিন্ন গ্রামে যাচ্ছে। সেখান থেকে ফ্যাশন শিখছে। নানা রকমের নকশা, আরও অনেক কিছু।”

ছেলেমেয়ে মানুষ করা নিয়ে অক্ষয় জানান, তিনি ছেলেমেয়ের উপর কিছু চাপিয়ে দেন না। বেঁধে রাখেন না ছেলেমেয়েদের। অক্ষয়ের কথায়, “আমি লেকচার দিই না-কাউকে দিই না। বিশেষ করে ছেলেকে তো নয়ই। শুধু একটা জিনিস: কারও ক্ষতি কোরো না। কাউকে আঘাত কোরো না। ব্যাস এটাই। বাকি, নিজের জীবন ওর নিজের মতো করেই সামলানো উচিত।”

অক্ষয় এবং টুইঙ্কল খন্নার বড় ছেলে আরভ। ১৫ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য় বিদেশ চলে যান। এই মুহূর্তে লন্ডন ইউনিভার্সিটিতে পাঠরত তিনি। তবে অন্য তারকাসন্তানদের তুলনায় তাঁকে একেবারে দেখাই যায় না। পাপারাৎজিদের এড়িয়েও চলেন সচেতন ভাবেই। কদাচিৎ যাও বা দেখা যায় তাঁকে, ক্যামেরা দেখলেই ছুটে বেরিয়ে যান, মুখ ঢাকার চেষ্টা করেন। অক্ষয় এবং টুইঙ্কলের এক মেয়েও রয়েছে, নিতারা। অক্ষয় এবং টুইঙ্কল প্রায়শই ছেলে এবং মেয়ের ছবি পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়। তবে আরভ সোশ্য়াল মিডিয়ায় তেমন সক্রিয় নন। 

অক্ষয়ের ছবি 'ভূত বাংলা' মুক্তি পেয়েছে সম্প্রতি। সেটি একটি হরর কমেডি। প্রিয়দর্শনের পরিচালনায় ফের অভিনয় করলেন অক্ষয়। ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, তব্বু, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব। অক্ষয়ের পরবর্তী ছবি 'ওয়েলকাম টু জাঙ্গল'। জ্যাকি শ্রফ, রবীনা ট্যান্ডন রয়েছেন ছবিতে। 'ওয়েলকাম টু জাঙ্গল' ২৬ জুন মুক্তি পাবে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget