এক্সপ্লোর

OMG 2: বিশেষ কাঁচি চলল না 'OMG 2' ছবিতে, সামান্য পরিবর্তন করে মিলল 'A' ছাড়পত্র

Oh My God 2: সিবিএফসির তরফে 'এ' সার্টিফিকেট পেল 'ওহ মাই গড ২' ছবিটি। অক্ষয় কুমারের কেরিয়ারে, গত ১২ বছরে এই প্রথম কোনও ছবি 'এ' সার্টিফিকেট পেল।

নয়াদিল্লি: ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'ওহ মাই গড ২' (Oh My God 2) নিয়ে। এই আবহে অবশেষে সেন্সরের ছাড়পত্র (Censor Certificate) পেল এই ছবি। তবে 'সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন'-এর (Central Board for Film Certification) তরফে ছবিতে কিছু বদল করতে বলা হয়েছে।

সেন্সরের ছাড়পত্র পেল 'ওএমজি ২' (OMG 2)

সিবিএফসির তরফে 'এ' সার্টিফিকেট পেল 'ওহ মাই গড ২' ছবিটি। অক্ষয় কুমারের কেরিয়ারে, গত ১২ বছরে এই প্রথম কোনও ছবি 'এ' সার্টিফিকেট পেল। তাঁর শেষ যে ছবি 'এ' ছাড়পত্র পেয়েছিল তা হল 'দেসি বয়েজ', যেখানে আক্কির সঙ্গে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, চিত্রাঙ্গদা সিংহ। 

'ওহ মাই গড ২' দেখার পর বোর্ডের 'এগজামাইনিং কমিটি'র তরফে ছবির ধর্মীয় দৃষ্টিভঙ্গীর জন্য 'রিভাইসিং কমিটি'র কাছে পাঠানো হয়, কারণ তাঁরা কোন ঝুঁকি নিতে চাননি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'আদিপুরুষ' ও হলিউডের ছবি 'ওপেনহাইমার' ধর্মীয় দিক থেকে একাধিক সমালোচনার সম্মুখীন হয়, দর্শকের একাংশের ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হওয়ার অভিযোগ ওঠে। যার ফলে সমালোচিত হতে হয় সেন্সর বোর্ডকেও। 

বোর্ডের 'রিভাইসিং কমিটি', এই ছবির কিছু কাট ও দৃশ্যের পরিবর্তন করতে বলেন 'U/A' ছাড়পত্র পাওয়ার জন্য। সূত্রের খবর, নির্মাতাদের সঙ্গে একাধিক আলোচনার পর, কোনও পরিবর্তন ছাড়াই 'এ' সার্টিফিকেট পায়। 'ছবিতে কোনও কাট হয়নি, কেবল কিছু স্থানে পরিবর্তন করা হয়েছে বোর্ড মেম্বারদের সঙ্গে নির্মাতাদের কথা অনুযায়ী।' তবে এখন ছবিটি 'এ' ছাড়পত্র পেয়েছে, অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই এই ছবি দেখতে পারবেন। 

আরও পড়ুুন: KBC 15: আইকনিক থিম টিউনে বদল, নতুন 'লাইফলাইন' সংযোজন, নয়া রূপে আসছে বিগ বি-র 'কৌন বনেগা ক্রোড়পতি'

সূত্রের খবর, 'U/A ছাড়পত্রের জন্য কমিটি একাধিক দৃশ্যে কাঁচি চালাতে চান। কিন্তু নির্মাতারা ছবির মধ্যে কোনও সমঝোতা করতে চাননি। তাই তাঁরা A ছাড়পত্রেই রাজি হন কিন্তু ছবির একাগ্রতা বদলাননি, এবং সেন্সর বোর্ডের প্রতিও সম্মান বজায় রাখেন।'

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যেতেই এবার কোমর বেঁধে শুরু করা যাবে ছবির প্রচার পর্ব। প্রেক্ষাগৃহে ১১ অগাস্ট মুক্তি 'ওহ মাই গড ২'। বড়পর্দায় ওই একইদিনে মুক্তি পাচ্ছে সানি দেওলের বহু প্রতীক্ষিত 'গদর ২'। বড়পর্দায় এই বড় টক্করের দিকে নজর সিনেপ্রেমীদের। লড়াইয়ে কোন ছবি থাকবে এগিয়ে, বলবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget