এক্সপ্লোর

Akshay Kumar: টানা ৩টি ছবি ফ্লপ, 'দায় শুধু আমারই', বললেন অক্ষয় কুমার

Film Promotions In Mumbai: 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন'-- তাঁর পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যেই পরবর্তী ছবি 'কাটপুতলি'  সরাসরি ওটিটি-তে মুক্তি পাচ্ছে।

মুম্বই: 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন'-- তাঁর পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যেই পরবর্তী ছবি 'কাটপুতলি'  সরাসরি ওটিটি-তে মুক্তি পাচ্ছে। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে কী বলবেন বলিউডের 'খিলাড়ি'? চেনা স্টাইলে উত্তর, 'আমার ছবি যদি না চলে, তার দায় আমাদের বা নির্দিষ্ট ভাবে আমারই', বললেন অক্ষয় কুমার।

ব্যর্থতার দায়স্বীকার...
'কাটপুতলি'-র ট্রেলার মুক্তি উপলক্ষ্যে শনিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয়। সঙ্গে ছিলেন ছবিতে তাঁর সহ-অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। অনুষ্ঠানের ফাঁকে বক্স অফিসে দর্শক টানার অপারগতা ও ওটিটি-তে ছবি মুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। জবাব অক্ষয় বলেন, 'দর্শক কী চাইছেন সেটা বুঝতে হবে, ছবিতে বদল আনতে হবে। আমার ভাবনার ধরনও পাল্টে ফেলতে হবে। এটাও ভাবা দরকার যে কোন ধরনের ছবিতে কাজ করব। এর মধ্যে অন্য কাউকে দায়ী করা অনুচিত। এর দায় পুরোপুরি আমার।' এর পরও প্রশ্নবাণ থামেনি। 'কাটপুতলি' ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি-তে মুক্তি পাচ্ছে। তবে কি ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি তুলনামূলক ভাবে নিরাপদ বলে মনে করছে বলিউড? মানতে রাজি নন টুইকল খান্নার স্বামী। তাঁর মতে, 'নিরাপত্তার কোনও জায়গাই নেই। এখানেও বহু সংখ্যক মানুষ ছবি দেখেন, সংবাদমাধ্যমের লোকজন ছবি দেখেন। তাঁদের পছন্দ-অপছন্দ এখানেও গুরুত্বপূর্ণ। আর ওটিটি-তে ছবি মুক্তির জন্যও পরিশ্রম করত হয়।'

নতুন ছবি নিয়ে...
এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে 'কাটপুতলি' ছবিতে এক জন পুলিশকর্মীর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। সদলবলে এক 'সিরিয়াল কিলার'-র পিছনে ধাওয়া করবেন  তিনি। নিজের মতো করে সেই অভিযানে সাহায্য করবেন রকুলপ্রীত সিংহও। প্রত্যাশিত ভাবেই ছবির ক্লাইম্যাক্স গোপন রেখেছেন নির্মাতারা। কিন্তু 'থ্রিলার' ঘরানায় আগেও জাত চিনিয়েছেন অক্ষয় কুমার। ফলে এবারও বড়সড় কোনও ধামাকা অপেক্ষা করছে, আশা ভক্তদের।  'কাটপুতলি'-র হাত ধরে প্রিয় অভিনেতার হিটের খরা কাটবে, বিশ্বাসী তাঁরা।  

অক্ষয়ের রেকর্ড...
বছরে ছটিরও বেশ ছবি করার রেকর্ড রয়েছে এই বলি-তারকার। পাশাপাশি ফিটনেস নিয়েও সমান সচেতন তিনি। বলা হয়, জনপ্রিয়তায় ৩ খানকে টেক্কা দেন অক্ষয়। কিন্তু পর পর ৩টি ফিল্ম ফ্লপ হওয়ার পর এবার কাটপুতলি-র দিকে তাকিয়ে অনেকেই। হিসেব পাল্টে দিয়ে নতুন রেকর্ড গড়বেন তিনি, আশায় ভক্তরা।

আরও পড়ুন:'একটা মার দিতে এলে, তৃণমূল নেতা-কর্মীদের ভাল করে ওষুধ দিয়ে দেবেন' হুঁশিয়ারি সুকান্তর

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget