এক্সপ্লোর

'Bade Miyan Chote Miyan': অ্যাকশন থ্রিলারে অক্ষয়-টাইগার জুটি, প্রকাশ্যে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র পোস্টার, কবে আসবে টিজার?

First Look Poster Out: 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির প্রথম লুক পোস্টার প্রকাশ পেল। হাতে বন্দুক নিয়ে দেখা গেল টাইগার ও অক্ষয়কে, একেবারে 'রাফ অ্যান্ড টাফ' লুকে। কবে প্রকাশ্যে আসবে ছবির টিজার?

নয়াদিল্লি: অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত আসন্ন অ্যাকশন থ্রিলার (Action Thriller) ঘরানার 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' (Bade Miyan Chote Miyan) ছবির প্রথম লুক পোস্টার এল প্রকাশ্যে (first poster out)। শনিবার যে পোস্টার প্রকাশ্যে এল সেখানে দেখা মিলল টাইগার শ্রফ (Tiger Shroff) ও অক্ষয় কুমারের, তাঁদের হাতে ধরা বন্দুক। ক্লিন-শেভড লুকে দেখা গেল টাইগারকে, অন্যদিকে গোঁফ সমেত দেখা মিলল অক্ষয়ের। 

প্রকাশ্যে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির প্রথম লুক পোস্টার

'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির প্রথম লুক পোস্টার প্রকাশ পেল। হাতে বন্দুক নিয়ে দেখা গেল টাইগার ও অক্ষয়কে, একেবারে 'রাফ অ্যান্ড টাফ' লুকে। চারিদিকে একগুচ্ছ হেলিকপ্টারের মাঝে বুলেটপ্রুফ কোট পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মারমুখী অভিব্যক্তি নিয়ে দেখা মিলল দুই তারকার। টাইগারকে দেখা গেল তাঁর বাইসেপ্স প্রদর্শন করতে। পোস্টার শেয়ার করে এদিন ক্যাপশনে লেখা হয়, 'পৃথিবী ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে এবং... আমাদের নায়কদের উত্থান হবে।'

এদিন ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, 'বড়পর্দায় আমাদের প্রিয় কাজ করতে ফেরত আসছি - অ্যাকশন।' পোস্টেই অভিনেতা উল্লেখ করেছেন যে ২৪ জানুয়ারি ছবির টিজার মুক্তি পাবে। এই বছরের ইদে মুক্তি পাওয়ার কথা ছবিটির। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

আলি আব্বাস জাফার পরিচালিত এই ছবিতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহাও। এছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মানুষী চিল্লর, আলায় এফ ও রণিত রায়কে। পূজা এন্টারটেনমেন্ট এবং এএজেড ফিল্মস প্রযোজিত এই ছবি। 

আরও পড়ুন: Rashmika Mandanna: রশ্মিকা মান্দান্নার 'ডিপফেক' ভিডিওর 'স্রষ্টা'কে হেফাজতে নিল দিল্লি পুলিশ

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির আনুষ্ঠানিক রিমেক এটি। অ্যাকশন কমেডি ঘরানার ছবির রিমেক তৈরি করবেন আলি আব্বাস জাফর। রাম্যা কৃষ্ণন, অনুপম খের, রবীনা ট্যান্ডনকে দেখা গিয়েছিল সাপোর্টিং চরিত্রে এবং মাধুরী দীক্ষিত ছিলেন অতিথি শিল্পী হিসেবে। প্রথম ছবিটির পরিচালক ছিলেন ডেভিড ধবন ও প্রযোজক ছিলেন বাসু ভগনানি এবং ১৯৯৮ সালের সবচেয়ে বড় হিট ছিল এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget