এক্সপ্লোর

Albert Kaboo Lepcha: হারিয়েছিলেন ৮ মাসের সন্তানকে, সেই এভলিনকেই যেন ফিরে পেলেন অ্যালবার্ট কাবো

Albert Kaboo Lepcha Daughter : ২০২৩ সালের জুলাই মাসে একমাত্র কন্যা এভলিনকে হারিয়েছিলেন অ্যালবার্ট ও পূজা। তার বয়স হয়েছিল মাত্র ৮ মাস

কলকাতা: হারিয়েছিলেন মাত্র ৮ মাসের সন্তানকে, ফের কন্যাসন্তানের বাবা হলেন সঙ্গীতশিল্পী অ্যালবার্ট কাবো (Albert Kaboo Lepcha)। মাস দুয়েক আগে, অ্যালবার্টের স্ত্রী পূজা ছেত্রী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। প্রথম সন্তান এভলিন ছিল কন্যা। সেই একরত্তি এভলিনই যেন ফের ফিরে এসেছে অ্যালবার্ট এবং পূজার কোলে। তবে সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি ভাগ করে নেননি অ্যালবার্ট কাবো বা তাঁর স্ত্রী পূজা কেউই। 

২০২৩ সালের জুলাই মাসে একমাত্র কন্যা এভলিনকে হারিয়েছিলেন অ্যালবার্ট ও পূজা। তার বয়স হয়েছিল মাত্র ৮ মাস। পূজাকে ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি হাসপাতালে। তবে চিকিৎসা করেও লাভ হয়নি। একমাত্র কন্যার মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন অ্যালবার্ট। সেই সময়ে তিনি ভেবেছিলেন গান-বাজনা ছেড়ে দেবেন। কঠিন সময়ে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী পূজাই। তিনিই একরকম জোর করেই অ্যালবার্টকে পাঠিয়েছিলেন 'সারেগামাপা ২০২৩'-এ। সেখানে সেরার খেতাব পাল অ্যালবার্ট।

কয়েকদিন আগেই জন্মদিন ছিল অ্যালবার্ট কাবোর স্ত্রী পূজার। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের ছবি পোস্ট করে তাঁকে ভালবাসায় মুড়ে দেন অ্যালবার্ট। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই সন্তানের জন্ম দিয়েছেন অ্যালবার্ট পত্নী। বাবা হয়েছেন অ্যালবার্ট। তাঁদের দ্বিতীয় সন্তানও কন্যা। ছোট এভলিনই যেন ফিরে এসেছে। দ্বিতীয় সন্তানকে নিয়ে দম্পতি সুখী। নতুন করে জীবন শুরু করেছেন তাঁরা। একসময়ে মেয়ের চিকিৎসার জন্যই প্রচুর শো করতেন অ্যালবার্ট। মেয়ে মারা যাওয়ার পরে সবই ছেড়ে দিয়েছিলেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই সোশ্যাল মিডিয়ায় পূজা জানান তিনি ফের মা হতে চলেছেন। আর এখন, কোলে এসেছে তাঁদের সেই সন্তান। একরত্তি মেয়েই এখন চোখের মণি তাঁদের। 

অ্যালবার্ট কাবো লেপচা কালিম্পংয়ের সঙ্গীতশিল্পী। সারেগামাপা-র যে সিজনে অ্যালবার্ট জয়লাভ করেছিলেন,  সেই অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), অনু মালিক (Anu Malik), ও নীতি মোহন (Neeti Mohan)। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আদিত্য নারায়ণ (Aditya Naryan)। গোটা সিজন জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে গিয়েছেন অ্যালবার্ট, গানে গানে মন জয় করেছেন দর্শকদের। প্রথম রানার আপ হলেন নিষ্ঠা শর্মা (Nistha Sharma), তৃতীয় হলেন রণিতা বন্দ্যোপাধ্যায় (Ronita Banerjee)। 

আরও পড়ুন: Jack Russell: মাত্র ৬৩ বছরে প্রয়াত জনপ্রিয় এই ব্যান্ডের সঙ্গীতশিল্পী, কী হয়েছিল তাঁর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget