এক্সপ্লোর

Alia Ranbir Dinner Date: ডিনার ডেটে রণবীর-আলিয়া, প্রেমিকাকে দু'হাতে আগলে নিয়ে গেলেন 'রকস্টার'

বৃহস্পতিবার নেট দুনিয়া দেখল অন্য এক রণবীর কপূরকে। অভিনেতার পরিবর্তে নেট দুনিয়া দেখল একজন রক্ষণশীল প্রেমিককে। পাপারাজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে একটি ভিডিও।

মুম্বই: সম্পর্কে তাঁরা রয়েছেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু সেভাবে তাঁদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। তার জন্য অবশ্য 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) নিজেকেই দায়ী করেছেন। জানিয়েছেন, তিনিই চাইতেন না তাঁর ছবি মুক্তি পাওয়ার আগে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt) প্রকাশ্যে দেখতে পাওয়া যাক। বাস্তব জীবনে ইতিমধ্যেই জুটি বেঁধে ফেললেন এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে (Brahmastra) তাঁদের একসঙ্গে দেখা যাবে। সম্প্রতি আলিয়া ভট্টকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে গেলেন রণবীর কপূর। সঙ্গে অবশ্য ছিলেন আলিয়ার বোন শাহিন ভট্টও। ডিনার ডেটে যাওয়ার সময়ে আলিয়া ভট্টকে আগলে রাখতে দেখল নেটিজেনরা। আর নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল রণবীর-আলিয়ার এই ভিডিও।

আরও পড়ুন - Shahrukh Salman Together: একসঙ্গে দুই খান, কোন ছবির শ্যুটিং শুরু করলেন শাহরুখ-সলমন?

বৃহস্পতিবার নেট দুনিয়া দেখল অন্য এক রণবীর কপূরকে। অভিনেতার পরিবর্তে নেট দুনিয়া দেখল একজন রক্ষণশীল প্রেমিককে। পাপারাজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, আলিয়া ভট্ট ও তাঁর বোন শাহিন ভট্টের সঙ্গে ডিনার ডেটে যাচ্ছেন রণবীর কপূর। সেখানেই আলিয়া ভট্টকে কার্যত আগলে নিয়ে যেতে দেখা গেল অভিনেতাকে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বোন শাহিনের হাত ধরে রয়েছেন আলিয়া। আর আলিয়াকে ভিড়ের হাত থেকে রক্ষা করতে দু হাতে আগলে নিয়ে চলেছেন রণবীর। এদিন 'রাজি' অভিনেত্রীকে দেখা যায় হলুদ রঙের অফ শোল্ডার পোশাক, সাদা জুতো। অন্যদিকে রণবীরের পরণে ছিল কালো টি শার্ট, ম্যাচিং জ্যাকেট ও নীল রঙের জিনস।

প্রসঙ্গত, রণবীর কপূর ও আলিয়া ভট্টের ছবি 'ব্রহ্মাস্ত্রর মোশন পোস্টার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে আগামী বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি। আলিয়া ভট্টের হাতে এছাড়াও রয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'জি লে জারা', 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মতো একাধিক ছবি। অন্যদিকে রণবীর কপূরকে দেখা যাবে 'শামশেরা' ছবিতে। এবং তাঁর হাতে রয়েছে পরিচালক লভ রঞ্জনের ছবি, যার নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কপূরকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget