এক্সপ্লোর

Alia Bhatt: শতবর্ষ পুরনো বুননে নজরকাড়া সাজ, অনন্ত-রাধিকার বিয়েতে আলিয়ার শাড়ির নেপথ্য কাহিনি জানেন?

Anant-Radhika Wedding: সিনেমার প্রচার হোক বা কোনও অনুষ্ঠান, আলিয়া ভট্টের যে শাড়ির প্রতি একটু বিশেষ টান আছে তা অনুরাগীদের ভালই জানা। অনন্ত-রাধিকার বিয়েতে নজরকাড়া পোশাক পরবেন সেটাই স্বাভাবিক।

নয়াদিল্লি: অবশেষে কাটল ১২ জুলাই। বহু প্রতীক্ষিত সেই 'গ্র্যান্ড ওয়েডিং' (grand wedding) দেখল গোটা দেশ। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ে হল। সামিল ছিলেন বিনোদন দুনিয়ার তাবড় তারকা থেকে শুরু করে ক্রীড়া জগৎ, রাজনীতিবিদ, শিল্পপতিরা, সক্কলেই। দুর্দান্ত পোশাকে নজর কেড়েছেন প্রত্যেকেই। এই অনুষ্ঠানেই স্বামী ও তারকা অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor) হাত ধরে পৌঁছন তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। ফুশিয়া গোলাপী রঙের শাড়ির সঙ্গে ছিল অফ-শোল্ডার ব্লাউজ। জানেন তাঁর এই শাড়ি প্রায় শতবর্ষ পুরনো?

শতবর্ষ পুরনো শাড়িতে আলিয়া ভট্ট

সিনেমার প্রচার হোক বা কোনও অনুষ্ঠান, আলিয়া ভট্টের যে শাড়ির প্রতি একটু বিশেষ টান আছে তা অনুরাগীদের ভালই জানা। আর বিয়ে যখন অনন্ত-রাধিকার, তখন সেখানে নজরকাড়া পোশাক পরবেন সেটাই স্বাভাবিক। 'জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার'-এ আয়োজিত রাজকীয় বিবাহ বাসরে অভিনেত্রী রেড কার্পেটে হাঁটালেন বরের হাত ধরে। মুক্তোরঙের শেরওয়ানিতে নজর কাড়েন রণবীরও। তবে আলিয়ার শাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সুন্দর ইতিহাসও।

এদিন নিজের পোশাকের একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার শতবর্ষ পুরনো আঁচলে ভালবাসার উদযাপন সেরে এক্ষুণি ফিরছি'। ডায়েট সব্য নামে একটি বেনামী ফ্যাশন অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর ছবি পোস্ট করে লেখা হয় যে আলিয়ার শাড়িটি আসলে ১৬০ বছর আগে বোনা আশাবলী শাড়ি, যা পিওর সিল্ক ও আসল জরির পাড়ে তৈরি। জানা যাচ্ছে, এই শাড়ি তৈরি হয়েছে পিওর সিল্ক ও আসল জরির পাড় দিয়ে যাতে ৯৯ শতাংশ খাঁটি রুপো ও প্রায় ৬ গ্রাম খাঁটি সোনা রয়েছে। শাড়িতে থাকা সূক্ষ্ম শিল্প পরতে পরতে নজর কেড়েছে। তারকা ডিজাইনার মণীশ মলহোত্রর সম্মানীয় 'আর্কাইভাল উইভ কালেকশন'-এর অংশ এই শাড়ি। ভারতের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ও উদযাপনের প্রতি তাঁর উৎসর্গ ও একাগ্রতা প্রদর্শন করে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

এই শাড়িতে অবশ্যই দুর্দান্ত মানিয়েছিল অভিনেত্রীকে। এর সঙ্গে তিনি পরেছিলেন সোনালী সিক্যুইন ও হাতে সেলাই করা অফ-শোল্ডার ব্লাউজ, যা ঐতিহ্যবাহী শাড়িতে আধুনিকতার ছোঁয়া আনে। গয়নার ক্ষেত্রে অভিনেত্রী পরেন সুনীতা শেখাওয়াতের ডিজাইন করা স্টেটমেন্ট পিস। 'পদ্মপ্রিয়া নেকলেস', কানের দুল, টিকলি ও চুড়ি পরেন তিনি। নামের পরিষ্কার, এই গোটা নকশার মধ্যমণি পদ্মফুল। তাতে ছিল গোলাপী মীনাকারি কাজ। ২২ ক্যারাট সোনা, আনকাট হিরে, ও সেই সঙ্গে উচ্চমানের পান্না ও দক্ষিণ সাগরীয় মুক্তর কাজ গোটা গয়নায়। 

আরও পড়ুন: Abhishek-Aishwarya: রাধিকা-অনন্তের বিয়েতে প্রকাশ্যে চলে এল বচ্চন পরিবারের বিবাদ! আলাদা এলেন অভিষেক-ঐশ্বর্য্য

কোনওদিনই প্রচুর মেকআপ দেখা যায় না অভিনেত্রীর মুখে। এদিনও তার অন্যথা হল না। তাঁর পোশাকই সমস্ত আকর্ষণের আলো কেড়ে নেয়। সুন্দর করে আঁকা ভ্রু, ন্যুড ঠোঁট যেন স্বপ্নীল। তাঁর চোখের মেকআপ অবশ্যই এড়ানো অসম্ভব।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget