এক্সপ্লোর

Alia Ranbir Wedding: রণবীর-আলিয়ার বিয়ে মিটতেই আবেগপ্রবণ পোস্ট সোনি রাজদানের

ইতিমধ্যেই আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের রূপকথার মতো বিয়ের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। এবার নেট দুনিয়ায় আবেগপ্রবণ পোস্ট করলেন আলিয়ার মা সোনি রাজদান।

মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। এখন তাঁরা অফিশিয়ালি স্বামী-স্ত্রী। ইতিমধ্যেই আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের রূপকথার মতো বিয়ের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। এবার নেট দুনিয়ায় আবেগপ্রবণ পোস্ট করলেন আলিয়ার মা সোনি রাজদান।

আলিয়া ভট্টের মা সোনি রাজদানের আবেগপ্রবণ পোস্ট-

নেট মাধ্যমে বিয়ের ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভাসছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। নানা জল্পনা কল্পনার পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রেমিকা আলিয়া ভট্টের হাত ধরে নতুন জীবন শুরু করলেন রণবীর। বিয়ে মিটতেই আলিয়া ভট্টের মা সোনি রাজদান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করলেন। তিনি লেখেন, 'সবাই বলে যে তুমি একটা ছেলেকে পেলে আর মেয়েকে হারালে। আমি বলি, আমরা একটা অসাধারণ ছেলেকে পেলাম, একটা অসাধারণ পরিবার পেলাম। আর অবশ্যই আমার সুন্দরী মেয়ে সেখানে সবসময় রয়েছে আমার জন্য। রণবীর আর আলিয়া তোমাদের শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা, আলো, সুখ, হাসি আর একটা নতুন শুরুর জন্য- তোমাদের মা।'

প্রসঙ্গত, বিয়ে হওয়ার আগে পর্যন্ত কোনও কথা বলেননি রণবীর কপূর কিংবা আলিয়া ভট্ট। কিন্তু বিয়ে শেষ হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। দুই তারকার পরনেই ছিল অফ হোয়াইট রঙের পোশাক। রাজকীয় সাজে প্রিয়তমা আলিয়াকে জীবনসঙ্গী করে নেন রণবীর কপূর। একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, 'আমাদের সবথেকে প্রিয় জায়গা, আমাদের বাড়িতে বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমরা বিয়ে সারলাম। সেই ব্যালকনি, যেখানে আমরা গত পাঁচটা বছর সম্পর্কে থাকাকালীন কত সময় কাটিয়েছি। আমাদের অনেক স্মৃতি আগেও রয়েছে। আর আমরা দুজনে অনেক অনেক স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না। ভালোবাসা, হাসি, নীরবতা, সিনেমা দেখার রাত, ছোট ছোট ঝগড়া মারপিঠের কত স্মৃতি রয়েছে। আমাদের জীবনের সেরা সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটা আমাদের জীবনের বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করে দিয়েছে। অনেক ভালোবাসা- রণবীর এবং আলিয়া।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget