এক্সপ্লোর

Allu Arjun: অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনার বন্যাবিদ্ধস্ত মানুষদের জন্য ১ কোটি টাকা সাহায্যের ঘোষণা অল্লু অর্জুনের

Allu Arjun on Telengana: সোশ্যাল মিডিয়ায় আজ অল্লু অর্জুন পোস্ট করেছেন, 'আমি অন্ধ্রপ্রদেশ আর তেলঙ্গনার বন্যাবিদ্ধস্ত মানুষদের জন্য ভীষণভাবে আহত, দুঃখিত'

কলকাতা: অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনা বিদ্ধস্ত প্রবল বৃষ্টিতে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০। বহু এলাকাই জলমগ্ন। ব্যহত যোগাযোগ ব্যবস্থা। রেল ও সড়কপথে জল জমেছে। বন্যা পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার, বন্যাবিদ্ধস্ত এলাকার মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িতে দিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। 

সোশ্যাল মিডিয়ায় আজ অল্লু অর্জুন পোস্ট করেছেন, 'আমি অন্ধ্রপ্রদেশ আর তেলঙ্গনার বন্যাবিদ্ধস্ত মানুষদের জন্য ভীষণভাবে আহত, দুঃখিত। আমি বন্যা-বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে ১ কোটি টাকা দিতে চাই। সবাই সুস্থ থাকুক, ভাল থাকুক এটুকুই প্রার্থনা।' এই প্রথম নয়, এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অল্লু অর্জুন। ওয়েনাডে ধসের সময়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন আল্লু অর্জুন। 

কাজের ক্ষেত্রে, দর্শকদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন বহুদিন ধরেই 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির নির্মাতারা। অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা সেই কবে থেকে অপেক্ষায়। শেষ ঘোষণা অনুযায়ী সুকুমার (Sukumar) পরিচালিত এই ছবি মুক্তি পাবে এই বছরের ৬ সেপ্টেম্বর। 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) ছবির বিপুল সাফল্যের পর আসছে সিক্যুয়েল। চন্দনকাঠের চোরকারবারী হিসেবেই ফিরবেন পুষ্পা রাজ। ইতিমধ্যেই এই ছবি সম্পর্কে মিলল বড় তথ্য। যে কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর তা জনসাধারণে হাতের মুঠোয় পৌঁছে যায় নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। যদিও 'পুষ্পা ২: দ্য রাইজ' এখনও প্রেক্ষাগৃহেই মুক্তি পায়নি, এই ছবির OTT-তে আসতে অবশ্যই অনেক দেরি আছে। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবির সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স। সূত্রের খবর, 'পুষ্পা ২: দ্য রুল' ছবির ওটিটি রাইটস কিনেছে নেটফ্লিক্স, এবং এও শোনা যাচ্ছে এর জন্য ২৭০ কোটি টাকা ব্যয় করেছে ওটিটি জায়ান্ট সংস্থা। শোনা যাচ্ছে 'পুষ্পা ২' ছবির সমস্ত ভাষার সত্ত্বই গ্রহণ করেছে নেটফ্লিক্স। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

 

আরও পড়ুন: Kangana Ranaut 'Emergency' Movie: ইন্দিরা হত্যা-খালিস্তান প্রসঙ্গ, 'ইমার্জেন্সি' নিষিদ্ধ করার দাবি, ছবিমুক্তি নিয়ে জেরবার সাংসদ কঙ্গনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget