এক্সপ্লোর

Pushpa Box-Office Collection: মাত্র দু'দিনেই ১০০ কোটির ওপর ব্যবসা, বক্স অফিস দাপাচ্ছে তেলুগু ছবি 'পুষ্পা'

Pushpa Box-Office Collection: 'মিথ্রি মুভি মেকার' নিজেদের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ছবি 'সুপারহিট' হওয়ার খবর জানান। 'বক্স অফিসে পুষ্পারাজ দাপিয়ে বেড়াচ্ছে। ভারতে সবচেয়ে বেশি আয় করেছে।

নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে মুক্তির দুই দিনের মধ্য়েই দুর্দান্ত ব্যবসা করল অল্লু অর্জুনের (Allu Arjun) বহু চর্চিত তেলুগু ছবি (Telugu movie) 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। দুই দিনেই ১১৬ কোটি টাকার ব্যবসা করল এই ছবি।

সুকুমারের (Sukumar) পরিচালনায়, 'মিথ্রি মুভি মেকার'-দের (Mythri Movie Makers) প্রযোজনায় 'পুষ্পা' ছবির ব্যবসা নজরকাড়া। নির্মাতারা ছবিটি যে ধরনের সাড়া পাচ্ছে তাতে উচ্ছ্বসিত। তাঁরাই এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির বক্স-অফিস আয় নিয়ে বিস্তারিত জানান। শোনা যাচ্ছে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

'মিথ্রি মুভি মেকার' নিজেদের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ছবি 'সুপারহিট' হওয়ার খবর জানান। 'বক্স অফিসে পুষ্পারাজ দাপিয়ে বেড়াচ্ছে। ভারতে সবচেয়ে বেশি আয় করেছে। গোটা বিশ্বে মাত্র দু'দিনে ১১৬ কোটি আয় করেছে।'

 

'পুষ্পা- দ্য রাইজ' ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। এছাড়া মালয়লম তারকা ফাহাদ ফাসিলও (Malayalam star Fahadh Fassil) অভিনয় করেছেন। খুব স্বাভাবিক ভাবেই ঊর্ধ্বমুখী ছবির আয়, ফলে 'পুষ্প' ভারতের অন্যতম ভাল ব্যবসা করা ছবি হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন: Spider-Man: প্রথম দিনেই বাজিমাত, ভারতে কয়েক কোটির রেকর্ড ব্যবসা স্পাইডারম্যানের

১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি নিয়ে বিতর্কও হয়েছে। ছবিতে একটি দৃশ্যে জনসমক্ষে অভিনেত্রীর বুকে হাত দিতে দেখা যায় অভিনেতাকে। সূত্রের খবর, এই দৃশ্য ভাবাবেগে আঘাত দিয়েছে তেলুগু ছবির দর্শকের। এরপরই ছবির নির্মাতা এই দৃশ্যে কাঁচি চালান। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget