এক্সপ্লোর

Alta Phoring: প্রবল ঠাণ্ডায় সারাদিন বুক জলে দাঁড়িয়ে শ্যুটিং করতেন শাঁওলি-খেয়ালি, চিন্তায় পড়েছিলেন পরিচালকেরাও

ইটভাটার শ্রমিকের মেয়ের স্বপ্ন জিমন্যাস্টিক। মা-মেয়ের অভাবের সংসার চলে ওই ইঁটভাটায় কাজ করেই। কিন্তু হঠাৎ প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দেয় সবটা। কেবল কী বিচ্ছেদ?

কলকাতা: ইটভাটার শ্রমিকের মেয়ের স্বপ্ন জিমন্যাস্টিক। মা-মেয়ের অভাবের সংসার চলে ওই ইঁটভাটায় কাজ করেই। কিন্তু হঠাৎ প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দেয় সবটা। কেবল কী বিচ্ছেদ? বন্যার জল ফড়িংয়ের জীবনে নিয়ে আসে অভ্রদীপকে। তারপর? ১০ জানুয়ারি থেকে নতুন গল্প সন্ধে সাড়ে ৭টায় নতুন গল্প শোনাতে আসছে ধারাবাহিক 'আলতা ফড়িং'। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন খেয়ালি মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম অভ্রদীপ চট্টোপাধ্যায়। অন্যদিকে ফড়িংয়ের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাঁওলি চট্টোপাধ্যায়কে। 

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে হাজির ছিল টিম 'আলতা ফড়িং' (Alta Phoring)। সেখানে খোলা চুলে, পুলওভার পরে ক্যামেরার সামনে বসে খুশিতে ঝলমল করছিলেন খেয়ালি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেমন সপ্রতিভ তিনি, তেমনই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ধারাবাহিকের অন্যতম মাথা সুশান্ত দাশ। তাঁর কথায় জানা গেল, বেশ কয়েকদিন ধরে টানা জলে ভিজে শ্যুটিং করেছেন খেয়ালি আর শাঁওলি। সুশান্ত বলছেন, 'পরিস্থিতি এমনই যে শীতকালেই শ্যুটিং করতে হবে। আমফানের দৃশ্য শ্যুটিংয়ের সময় সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বুক জলে দাঁড়িয়ে থাকতেন শাঁওলি আর খেয়ালি। কেবল দুই অভিনেত্রী নয়, জলে ভিজে বেশ কিছুটা শ্যুটিং করতে হয়েছে অর্ণবকেও। তবে আমাদের ভীষণ চিন্তা ছিল অভিনেত্রীদের নিয়ে। মনে হত, ওরা যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে বাকি শ্যুটিং কীভাবে হবে! অবাক ব্যাপার, ওদের চোখে মুখে কষ্টের চিহ্নমাত্র ছিল না। অনবদ্য অভিনয় করেছেন দুজনেই।'

প্রবল ঠাণ্ডায় সারাদিন বুক জলে দাঁড়িয়ে শ্যুটিং করতেন শাঁওলি-খেয়ালি, চিন্তায় পড়েছিলেন পরিচালকেরাও

সাংবাদিক সম্মেলনে শাঁওলি জানালেন, আলতা ফড়িংয়ের শ্যুটিং অনবদ্য অভিজ্ঞতা। সেইসঙ্গে খুনসুটি করে জানালেন, পর্দায় মা মেয়ের চরিত্রে তাঁদের অভিনয় দেখে অনেকেই জানিয়েছেন, খেয়ালিকে সত্য়িই শাঁওলির মেয়ে বলে মনে হয়। এমনকি তাঁদের মুখের মিলও রয়েছে বিস্তর।

অন্যদিকে ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করছেন অর্ণব। পর্দায় মধ্যবিত্ত পরিবারের ব্যাঙ্কের চাকুরে তিনি, নাম, অভ্রদীপ। বাস্তবে অভ্রদীপের সঙ্গে কতটা মিল অর্ণবের চরিত্রের? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অর্ণব একটু হেসে বললেন, 'অভ্রর মত অর্ণবও দায়িত্বশীল। পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে। আর হ্যাঁ, পর্দার চরিত্রের মত আমিও না বলতে পারি না।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget