এক্সপ্লোর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাদ ‘বম্ব’, অক্ষয়ের ছবির নাম ‘লক্ষ্মী’

বৃহস্পতিবার রাঘব লরেন্স পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য গেলে তার স্ক্রিনিং হয়। ছবির নির্মাতারা তারপর বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) –এর সঙ্গে। দর্শকদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে সাবিনা খান, তুষার কপূর ও অক্ষয় কুমার-ছবির প্রডিউসাররা তার নাম বদলের সিদ্ধান্ত নেন।

মুম্বই: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শেষ পর্যন্ত ‘লক্ষ্মী বম্ব’ নাম থেকে ‘বম্ব’ শব্দটি বাদ দেওয়া হল। অক্ষয় কুমার অভিনীত নতুন ছবির নাম হবে শুধুই ‘লক্ষ্মী’। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবাণীকেও। অনলাইনে ছবির ট্রেলার বের হতেই তার চমকে দেওয়া মজার দৃশ্য়গুলিতে মুগ্ধ দর্শকরা। অক্ষয় কুমার রূপান্তরকামীর চরিত্র ছবিতে কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকদের। ইতিমধ্যেই অভিযোগ ওঠে, দেবী লক্ষ্মীর সঙ্গে বম্ব শব্দটি জুড়ে হিন্দু ভাবাবেগকে অসম্মান করা হয়েছে। বৃহস্পতিবার রাঘব লরেন্স পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য গেলে তার স্ক্রিনিং হয়। ছবির নির্মাতারা তারপর বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) –এর সঙ্গে। দর্শকদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে সাবিনা খান, তুষার কপূর ও অক্ষয় কুমার-ছবির প্রডিউসাররা তার নাম বদলের সিদ্ধান্ত নেন। হরর-কমেডি ছবিটি ২০১১-র তামিল ছবি ‘কাঞ্চনা’র রিমেক। সেটিও লরেন্সেরই পরিচালিত। ‘লক্ষ্মী’ দিয়ে হিন্দি ছবির পরিচালনায় হাতেখড়ি হল তাঁর। ৯ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে ডিজনি হটস্টারে। ছবিটি মুক্তির আগেই তা নিয়ে সরব হন ’শক্তিমান‘ খ্যাত অভিনেতা মুকেশ খান্না। কপিল শর্মার টেলিভিশন শো-তে তিনি সরব হয়েছেন, ইনস্টাগ্রাম অ্যকাউন্টে দীর্ঘ পোস্টও দিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও ছবির নাম কেন ’লক্ষ্মী বম্ব‘ রাখা হবে? এভাবে কেন হিন্দু ধর্মকে টার্গেট করা হবে? ইনস্টাগ্রামে মুকেশ লিখেছেন, ’লক্ষ্মী বম্ব‘ নামের কোনও ছবি কি মুক্তি পাওয়া উচিত? গোটা দেশ এ নিয়ে কথা বলছে। কেউ কেউ তো ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলব, কোনও ছবি নিষিদ্ধ ঘোষণা করা উচিত নয়, কারণ ছবিটি কেউ দেখেনি। এখনও পর্যন্ত মানুষ শুধু ট্রেলর দেখেছেন। কিন্তু ছবিটির নামকরণ নিয়ে সরব মুকেশের প্রশ্ন, কোনও ছবির নাম ’আল্লা বম্ব‘ বা ’বদমাশ জেসাস‘ রাখা হচ্ছে, এমনটা কি ভাবা যায়? ‘বম্ব’-এর আগে ‘লক্ষ্মী’ শব্দটি জোড়া হয়েছে নিছক মজার জন্য। আসলে বাণিজ্যিক লাভ পেতে এমনটা করা হয়। এটা কখনও করতে দেওয়া উচিত নয়।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget