এক্সপ্লোর

স্বজনপোষণের অভিযোগে তিরবিদ্ধ কর্ণ, ট্যুইটারে আনফলো করলেন অনেককে, রইলেন কোন ৮?

এবার ঝোড়ো আক্রমণের মুখে কর্ণও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে ফেললেন একসঙ্গে অনেককে। এখন তিনি ট্যুইটারে ফলো করছেন মাত্র ৮ জনকে। সেই তালিকায় আছেন ...

'তারকা-সন্তানদেরই ছবিতে কাজ দেন'... সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে কর্ণ জোহর শিবিরের বিরুদ্ধে আক্রমণ শাণিয়ে চলেছেন নেটিজেনদের বড় অংশ। হাজারে হাজারে মানুষ আনফলো করে চলেছেন কর্ণ, আলিয়াদের। অন্যদিকে মৃত্যুর পরও বাড়ছে সুশান্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা। এবার ঝোড়ো আক্রমণের মুখে কর্ণও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে ফেললেন একসঙ্গে অনেককে। এখন তিনি ট্যুইটারে ফলো করছেন মাত্র ৮ জনকে। সেই তালিকায় আছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ফিল্মি দুনিয়ার অনেককেই আনফলো করে দিয়েছেন কর্ণ। আর তিনি ফলো করছেন তাঁর নিজের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশনের অ্যাকাউন্টও। সুশান্তের মৃত্যুর পর থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রি ও নেটিজেনদের বড় একটা অংশ কর্ণ, সলমন প্রমুখের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনেন। তাঁদের দাবি, তারকা-সন্তানদের কাজ দিতে গিয়ে সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে অবিচার করেন তাঁরা। এর আগে 'কফি উইথ করণ'- শো-এ আলিয়া ভট্টও সুশান্তের সম্পর্কে যে মন্তব্য করেন, তা নিয়েও রোষ উগরে দিয়েছেন সুশান্ত ভক্তরা। সুশান্ত কোনও ফিল্ম-পরিবার থেকে আসেননি। মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়া অভিনয়ের স্বপ্ন নিয়েই ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়েন। টেলিভিশন ধারাবাহিক, রিয়্যালিটি শো এর পর সিনেমা জগতেও নিজ গুণে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এমন এক অভিনেতার অকাল মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। 'ফিল্ম দুনিয়ায় যথেষ্ট মানসিক চাপে ছিলেন তিনি', এমনটাই দাবি করেছেন সুশান্তের বাবাও। সিনেমাজগতের অনেকেও কর্ণ জোহরদের ছেড়ে কথা বলেননি। সুশান্তের মৃত্যুতে বলিউডের একদলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলিছেন পরিচালক শেখর কপূরও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget