এক্সপ্লোর

Amir Khan: যোগ নেই বলিউডের সঙ্গে, প্রকাশ হয়ে গেল আমিরের নতুন প্রেমিকার নাম, পরিচয়!

Amir Khan News: এর আগে একাধিকবার বিবাহ বিচ্ছেদ হয়েছে আমিরের। সম্পর্ক টেঁকেনি। তবুও প্রেমে বিশ্বাস হারাননি অভিনেতা। সেই কারণেই তাঁর জীবনে এসেছে নতুন নারী। 

কলকাতা: শোনা গিয়েছিল, আমির খান (Amir Khan) নাকি ফের প্রেমে পড়েছেন। তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা। তিনি কেবল নজর দিতে চান তাঁর কাজের দিকে। তবে সদ্য, সূত্র মারফত জানা গিয়েছে, কে সেই রহস্যময়ী নারী যাঁর সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন আমির খান? আগেই জানা গিয়েছিল, বলিউডের সঙ্গে নাকি কোনও যোগ নেই এই নারীর। জীবনকে অন্য নজরে দেখতে চান আমির। সেই কারণেই তিনি এমন একজনকে পছন্দ করেছেন, যাঁর বলিউডের সঙ্গে কোনও যোগ নেই। এর আগে একাধিকবার বিবাহ বিচ্ছেদ হয়েছে আমিরের। সম্পর্ক টেঁকেনি। তবুও প্রেমে বিশ্বাস হারাননি অভিনেতা। সেই কারণেই তাঁর জীবনে এসেছে নতুন নারী। জানা যাচ্ছে, আমিরের প্রেমিকার নাম গৌরী। মুম্বই নয়, তাঁর বাড়ি বেঙ্গালুরুতে। এই কন্যাই নাকি এখন আমিরের লেডি লাক। ইতিমধ্যেই গৌরীর সঙ্গে পরিবারের সবার আলাপ ও করিয়ে দিয়েছেন আমির।

কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা সানা শেখ নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। আমিরের সেই প্রেমিকা নাকি বেঙ্গালুরু নিবাসী। তবে এখনও জনসমক্ষে প্রেমিকাকে আনতে চান না আমির খান বা তাঁর পরিবার। সেই কারণেই এ নিয়ে মুখ খুলতে চান না তাঁরা। ফিল্মফেয়ার সূত্রের খবর, ফের প্রেমে পড়েছেন  ৫৯ বছর বয়সী এই অভিনেতা। 

এর আগে অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমিরের।  ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দুস্তান’ -এ অভিনয় করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আইরার বাগদানের সময়ও হাজির থেকেছিলেন ফতিমা। সারাদিন আনন্দ করেছিলেন। তবে ইরার বিয়ের সময় দেখা যায়নি ফতিমা সানা শেখকে। আর সেখান থেকেই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন আর সম্পর্ক নেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের। আর এবার, নতুন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আমিরের।

কিছুদিন আগে, রিয়া চক্রবর্তীর একটি শো-তে এসে তিনি জানিয়েছিলেন, তাঁর বয়স এখন ৫৯। এই বয়সে নতুন করে সব কিছু শুরু কর সম্ভব হবে কি না তা তিনি অবশ্যই নিশ্চিত নন। পাশাপাশি তিনি এও জানান যে এখন বিয়ে করলে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। আমিরের মতে বর্তমানে তাঁর জীবনে প্রচুর সম্পর্ক রয়েছে। তিনি ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন। পাশাপাশি কাজ তো রয়েছেই। সব মিলিয়ে আমির একজন ভাল মানুষ হতে চান। রিয়া এর পরে মজা করে বলেন যে তিনি এমন বিবৃতি জারি করবেন কি না যে আমির খান তাঁর বিয়ের জন্য পাত্র খুঁজছেন? এর উত্তরে আমির হেসে তাঁকে বারণই করেন।

আরও পড়ুন: Ankush Hazra: নারীদিবসে 'নারী চরিত্র বেজায় জটিল' বলে মেয়েদের রোষের মুখে অঙ্কুশ!

 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget