এক্সপ্লোর

Amir Khan: শুরু নতুন অধ্যায়! ইতিমধ্যেই শাহরুখ ও সলমনের সঙ্গে প্রেমিকার আলাপ করিয়ে দিয়েছেন আমির খান

Amir Khan Girlfriend: আমির এদিন বলেন, তিনি গৌরীর সঙ্গে তাঁর দুই বন্ধু সলমন খান (Salman Khan) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) আলাপ করিয়ে দিয়েছেন

কলকাতা: একটা সময় ছিল, যখন আমির খান (Amir Khan) বলেছিলেন, তিনি আর নতুন করে প্রেমে পড়তে চান না। জীবনের বাকিটা তিনি কাজ ও সন্তানদের নিয়েই কাটাতে চান। তবে বিধির বিধান কেই বা খণ্ডাতে পারে। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছিল, ফের নাকি সম্পর্কে জড়িয়েছেন আমির খান। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন আমির। এদিন ছিল তাঁর প্রি-বার্থডে সেলিব্রেশন। পাপারাৎজিরা জড়ো হয়েছিলেন তাঁর বাড়িতে। সবার সামনেই কেক কেটে জন্মদিন পালন করেন আমির। গত বছর ও বিশেষ এই দিনটিতে আমিরের পাশে দেখা গিয়েছিল কিরণ রাওকে। তখন তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমির ও কিরণের বন্ধুত্ব অটুট। তাঁরা একসঙ্গে কাজ পর্যন্ত করেছেন। তবে এদিন উপস্থিত ছিলেন না কিরণ। একাই কেক কাটেন আমির। আর তারপরেই চমক। আমির পাপারাৎজিদের সঙ্গে আলাপ করিয়ে দেন তাঁর প্রেমিকার। 

আগেই জানা গিয়েছিল আমিরের প্রেমিকার নাম গৌরী স্প্রাত। সেই জল্পনা যে সত্যি ছিল, তা প্রমান হল এদিনই। সাংবাদিক ও ছবি শিকারীদের সঙ্গে জন্মদিনে আমির যখন কথোপকথনে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজেই সবার সামনে গৌরীকে নিয়ে এসে চমকে দেন। গৌরী আসলে বেঙ্গালুরুর মেয়ে। তাঁর একটি ৬ বছরের সন্তানও রয়েছে। তবে সবার সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিয়ে আমির অনুরোধ করেন গৌরীর কোনও ছবি না তুলতে। আমির চান না গৌরী এখনও লাইমলাইটে এসে পড়ুন। সবসময় তাঁকে ধাওয়া করুন ছবিশিকারীরা। গৌরী সাধারণ ঘরের মেয়ে ও আমির চান তাঁর জীবনযাত্রা সাধারণই থাকুক। সেই কারণেই আমির কাউকে ছবি তুলতে বারণ করেন। আমিরের কথার সম্মান রেখেই প্রকাশ্যে আনা হয়নি, গৌরীর কোনও ছবি। 

আমির এদিন বলেন, তিনি গৌরীর সঙ্গে তাঁর দুই বন্ধু সলমন খান (Salman Khan) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) আলাপ করিয়ে দিয়েছেন। গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।

আরও পড়ুন: Bhagyashree: কপালে ১৩টা সেলাই, গুরুতর জখম ভাগ্যশ্রী! কী করে এই হাল হল অভিনেত্রীর?

 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget