এক্সপ্লোর

KBC 13: রোহিত শেট্টির কাছে কাজ চাইলেন অমিতাভ বচ্চন! কী উত্তর পরিচালকের?

নিজের নতুন ছবি 'সূর্যবংশী'-র (Sooryavanshi) প্রোমোশন করতে 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে এসেছিলেন রোহিত শেট্টি। অতিথি প্রতিযোগীদের সঙ্গে খেলার মাঝে মাঝেই মজা করার অভ্যাস রয়েছে বিগ বি-র।

মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। মাল্টিস্টারার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অন্য দুই ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং অজয় দেবগন। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিনেমাহল বন্ধ হয়ে থাকার কারণেই ছবি তৈরির কাজ শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল এই ছবির। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পরই নিজের ছবির মুক্তির দিন ঘোষণা করেন রোহিত শেট্টি। তাই দীপাবলিতে মুক্তি পায় 'সূর্যবংশী'। 

নিজের নতুন ছবি 'সূর্যবংশী'-র প্রোমোশন করতে 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে এসেছিলেন রোহিত শেট্টি। অতিথি প্রতিযোগীদের সঙ্গে খেলার মাঝে মাঝেই মজা করার অভ্যাস রয়েছে বিগ বি-র। আর সেখানেই পরিচালকের কাছে কাজ চেয়ে বসেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, 'রোহিত আপনি সবসময়ই ব্লকবাস্টার ছবি তৈরি করেন। ছবিতে যাঁকেই আপনি অভিনেতা অভিনেত্রী হিসেবে সুযোগ দেন, তাঁরাও ব্লকবাস্টার হিট হয়ে যান। কখনও আমাকে আপনার ছবিতে নেওয়ার কথা মনে হয়নি? আমারও তাহলে চাকরি-বাকরি জুটে যেত।'

আরও পড়ুন - বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ভিডিও, সলমন খানের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করলেন ভিকি কৌশল!

অমিতাভ আরও বলেন, 'আমি বড় বড় সমস্ত তারকাদের সঙ্গে আপনাকে কাজ করতে দেখেছি। যদি আপনার ছবিতে আমাকে ছোট কোনও চরিত্রেও অভিনয় করার একটা সুযোগ করে দেন, তাহলে খুব কৃতজ্ঞ থাকতাম। যেমন মনে করুন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ দাঁড়িয়ে রয়েছেন। আর আমি ওদের পিছনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছি। এই রকমেরও কোনও চরিত্রে কি আমি অভিনয় করার সুযোগ পেতে পারি না? দয়া করে এমন কোনও চরিত্র থাকলে আমাকে জানাবেন। আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।'

অমিতাভ বচ্চনের সঙ্গে গলা মিলিয়ে অক্ষয় কুমারও বলে ওঠেন, 'স্যর, আমার নম্বরও সতেরো বছর পর এসেছে।' অনুষ্ঠানের একেবারে শুরুতে অমিতাভ বচ্চন রোহিত শেট্টিকে জিজ্ঞাসা করেন, তিনি কি কপ ড্রামার উপর আরও ছয় থেকে সাতটা সিনেমা তৈরি করবেন? রোহিত শেট্টিও মাথা নেড়ে তাঁর উত্তর দেন। বিগ বি বলেন, 'এটা শুনে খুব খুশি হলাম। দেখা যাক আমার নম্বর কতদিনে আসে।' এভাবেই হাসি মজায় কাটল 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৩'-র এপিসোড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget