এক্সপ্লোর

Amitabh Bachchan : পোল্যান্ড থেকে অক্সিজেন কনসেনট্রেটর কিনলেন বিগ বি, BMC-কে ভেন্টিলেটর দান

পোল্যান্ড থেকে তিনি ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন। এবং বৃহন্মুম্বই পুরনিগম-কে ভেন্টিলেটর দান করেছেন। নিজের ব্লগে এমনটাই জানিয়েছেন অমিতাভ বচ্চন। 

মুম্বই : করোনা পরিস্থিতিতে দেশজুড়ে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এই অবস্থার মোকাবিলায় সিনেমা ও ক্রীড়া জগতের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন বিগ বি-ও। পোল্যান্ড থেকে তিনি ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন। এবং বৃহন্মুম্বই পুরনিগম-কে ভেন্টিলেটর দান করেছেন। নিজের ব্লগে এমনটাই জানিয়েছেন অমিতাভ বচ্চন। 

বৃহস্পতিবার তিনি ব্লগে লেখেন, "পোল্যান্ড সরকার, ওয়াকল-র মেয়র, ওয়ারশ-র ভারতীয় অ্যাম্বেসডর এবং LOT পোলিশ এয়ারলাইনকে ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন কনসেনট্রেটরের সাহায্য চেয়ে ফোন আসছিল। এইসব সংগ্রহ করা খুব কঠিন। যখন কোথাও অক্সিজেন কনসেনট্রেটর পাচ্ছিলাম না, তখন আমার বন্ধু ওয়াকল-র ভারতীয় কনসাল আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন।"

তিনি আরও লিখেছেন, "আমি কনসেনট্রেটর সংগ্রহ করছি বলে তিনি জানতে পেরেছিলেন। তাই পোল্যান্ডের একটি সংস্থার নাম ও বিবরণ জোগাড় করে দেন। জানান, এই সংস্থাটি অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তা পৌঁছে দিচ্ছে। এরা আমার প্রয়োজন মেটাতে পারবে। আমি সঙ্গে সঙ্গে ওই সংস্থাকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটরের অর্ডার দিয়ে দিই। কনসেনট্রেটর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। তাই এর জোগান কম রয়েছে। আমি ৫০টি কনসেনট্রেটর আনছি এবং ১৫ মে সেগুলি পাঠানো হবে। অন্য জায়গায় আরও ৬০টির অর্ডার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেগুলি চলে আসবে।"

এর পাশাপাশি বিগ বি BMC-কে ভেন্টিলেটর দেওয়ার কথাও জানান ব্লগে। লেখেন, "ভেন্টিলেটরেরও তীব্র চাহিদা রয়েছে। যখন আমি বৃহন্মুম্বই পুরনিগমকে বললাম আমি কিছু সাহায্য করতে চাই, তখন ওরা বলল টাকা নয়, ভেন্টিলেটর দিয়ে সাহায্য করতে। এটাও খুব কঠিন কাজ। কিন্তু, সৌভাগ্যক্রমে আরও একটি এজেন্সি এগিয়ে এসে আমাকে সাহায্য করে। আমি ২০টি ভেন্টিলেটর অর্ডার করেছিলাম। তার মধ্যে ১০টি এসে গিয়েছে। এবং সেগুলি আমি বৃহন্মুম্বই পুরনিগম এবং মুম্বইয়ের কয়েকটি পুর হাসপাতালকে দিতে পেরে খুশি। বাকি ১০টি ২৫ তারিখে চলে আসবে। সেগুলি আরও কয়েকটি হাসপাতালে বিতরণ করা হবে।"  

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget