এক্সপ্লোর

‘বিগ বি-র মাথায় কিছু নেই’, কাটজুর কটাক্ষের জবাব দিলেন অমিতাভ....

মুম্বই: সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু তাঁর ফেসবুক পোস্টে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে আক্রমণ করে বলেন, বিগ বি-র মাথায় কিছু নেই। এরপর তিনি টুইটারে বিগ বি-র ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েন। সেই প্রেক্ষিতে একাধিক টুইট করে প্রাক্তন বিচারপতি তাঁর এধরনের বক্তব্যের বিশ্লেষণও দেন। অবশেষে কাটজুর এই আক্রমণের জবাব দিলেন বিগ বি। তিনি পাল্টা এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, কাটজুই ঠিক বলেছেন। তাঁর মাথায় সত্যিই কিছু নেই। তাঁর মস্তিষ্কের ভাবার ক্ষমতা শেষ হয়ে গেছে। বিগ বি-র ভাষায় তাঁর মাথা 'খালাস' হয়ে গেছে। বিগ বি কাটজুর মন্তব্যের প্রেক্ষিতে আরও বলেন, ‘সত্যি আমরা এখন নিজেদের থেকে উদ্যোগ নিয়ে আর কিছু করতে পারি না। আমরা প্রত্যেকেই সেই বিষয়কে সমর্থন করি, যেদিকে সমাজের মূলস্রোত এগিয়ে চলেছে। স্রোতের বিপরীতে যেতে আমরা ভুলেই গেছি’। বিগ বি-কে আক্রমণের পর কাটজু ফের টুইট করে তাঁর বক্তব্যের সমর্থনে এই টুইটটি করেন। এমনকি অমিতাভকে ব্যক্তিগত আক্রমণও করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন এই বিচারপতি। তিনি গতকাল তাঁর ফেসবুক পোস্টে লেখেন আজ তাঁর ৭০ বছরের জন্মদিন। তিনি একেবারেই একান্তে কাটাবেন এই দিনটায়। তাঁর স্ত্রী হয়তো ক্ষীর বানিয়ে দেবেন এবং নিরামিষ খাবার বানাবেন তাঁর জন্যে। এরসঙ্গে সঙ্গে তিনি বলেন, বিগ বি তাঁর ৭০ বছরের জন্মদিনে বিশাল সেলিব্রেশন করেছিলেন। বলিউডের বহু তারকা-মহাতারকারা এসেছিলেন সেখানে। সেই জন্মদিনের উত্সবকে কটাক্ষ করে তিনি বলেন, আমার ছোটবেলায় এভাবে জন্মদিন পালন হত, এখন আর হয় না। কাটজু এই বক্তব্যের প্রেক্ষিতে এই টুইটটি পোস্ট করেন। প্রসঙ্গত, বিগ বি এবং কাটজু ইলাহাবাদে একই স্কুলে পড়তেন। তারপর অমিতাভ নৈনিতালের শেরউড কলেজে পড়তে চলে যান। সাংবাদিক বৈঠকে অমিতাভের কাছে জানতে চাওয়া হয়, এটা কী কোনও পুরনো শত্রুতার প্রতিশোধ তুলছেন কাটজু। তার উত্তরে বিগ বি বলেন, 'তাঁদের মধ্যে কোনও শত্রুতা নেই। কাটজু বিচারপতি ছিলেন, আমাকে তাঁর সামনে হাতজোড় করে দাঁড়াতে হবে, এটাই বাস্তব', মন্তব্য বিগ বি-র। বিগ বি তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'পিঙ্ক'-এর প্রচারে সোমবার এক সাংবাদিক বৈঠকে গিয়েছিলেন। এই ছবিতে অমিতাভ একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে তাঁর অভিনয় সকলের প্রশংসা কুড়োলেও, বোধহয় প্রাক্তন বিচারপতি কাটজুকে খুশি করতে পারেনি।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget