এক্সপ্লোর

Amitabh Bachchan Health: 'লিখতে পারছি না' ফের অস্ত্রোপচারের ইঙ্গিত অমিতাভের?

অসুস্থ অমিতাভ বচ্চন! আর লিখতে পারবেন না! নিজের ব্লগে মাত্র ৫টা শব্দ লিখে অনুরাগীদের জানালেন, ‘তিনি ঠিক নেই।’

কলকাতা: অসুস্থ অমিতাভ বচ্চন! আর লিখতে পারবেন না! নিজের ব্লগে মাত্র ৫টা শব্দ লিখে অনুরাগীদের জানালেন, ‘তিনি ঠিক নেই।’

শনিবার নিজের ব্লগে কয়েকটি শব্দ লেখেন অমিতাভ। সেখান থেকে স্পষ্ট করে কিছু বোঝা না গেলেও আঁচ করা যায়, শরীর ভালো নেই বিগ বি-র। তিনি লেখেন,  'মেডিক্যাল কন্ডিশন, সার্জারি, কান্ট রাইট!'  অমিতাভের এই লেখাই হইচই ফেলে দেয় তামাম অনুরাগীদের মধ্যে। অনেকেই জানতে চান, ঠিক কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার?  তাঁদের চিন্তামুক্ত করতে ট্যুইটে অমিতাভ লেখেন, ‘কিছু জিনিস প্রয়োজনের চেয়েও বেশি বড় হয়ে গিয়েছে, কিছুটা কেটে গেলে ঠিক হয়ে যাবে। এটা বয়সের দোষ, কালই বুঝে যাব কেমন আছে সেটা।’

অমিতাভের এই ট্যুইট থেকেও স্পষ্ট খবর পাওয়া যায়নি তাঁর শারিরীক অবস্থার। তবে অনুরাগীরা আঁচ করছেন, তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু সঠিক খবর না পাওয়ায় এখনও কাটছে না উদ্বেগ। এমনকি তিনি বাড়িতে আছেন নাকি হাসপাতালে থাকতে হচ্ছে সেই সম্পর্কেও কোনও খবর নেই কারও কাছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হুইল চেয়ারে বসে ছবি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। তখনও অনুরাগীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সবাই জানতে উদ্বিগ্ন হয়েছিল, কী হয়েছে অভিনেতার। সেই সময়ও অমিতাভ জানান, তিনি সুস্থই আছেন। কেবল ক্লান্তির কাটানোর জন্য হুইল চেয়ার ব্যবহার করছেন।

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। কেবল বিগ বি নন, করোনা আক্রান্ত হয়েছিলেন প্রায় গোটা বচ্চন পরিবারই। একের পর এক অসুস্থতায় মাঝেমধ্যেই কাবু হচ্ছেন বিগ বি। তবে সেই সঙ্গে কাজও করে চলেছেন চুটিয়ে। একসঙ্গে সামলাচ্ছেন ওটিটি ও বড়পর্দার কাজ।

সামনেই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘চেহরে’। অমিতাভ ছাড়াও এই ছবিতে রয়েছেন ইমরান হাসমি। ৩০ এপ্রিল মু্ক্তি পাবে ‘চেহরে’। এরপর ১৮ জুন মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের আরও এক নতুন ছবি, ‘ঝুন্ড’।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সত্তোরোর্ধ অমিতাভ। একই রকম সক্রিয় কাজের ক্ষেত্রেও। অসুস্থতা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি, এমনই শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে অমিতাভের সোশ্যাল দেওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget