এক্সপ্লোর

Amitabh Bachchan on Goodbye: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'গুডবাই' ছবিতে বিগ বি-র লুক

এই প্রথম পর্দায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্তাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 'গুডবাই' ছবির শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

মুম্বই : বিকাশ বহেলের আগামী ছবি 'গুডবাই' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কারণ? এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, এই ছবিতে দক্ষিণের ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকেও দেখা যাবে। 'গুডবাই' ছবিতে গুড নিউজ রয়েছে আরও একটা। এই প্রথম পর্দায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্তাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 'গুডবাই' ছবির শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

এই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মন্দানাকে। অমিতাভ বচ্চনের লুক এই ছবিতে যা দেখা যাচ্ছে, তা হলো- তিনি বন্ধগলা কুর্তা এবং পাজামা পরে রয়েছেন। বিগ বি-র পরনের গলাবন্ধ কুর্তাটি হালকা গোলাপি রঙের। আর তার উপর তিনি একটি কালচে কোর্ট পরে রয়েছেন। অমিতাভ বচ্চনের চুল মোটের উপর লালচে-কালো। তবে, কিছু চুলে পাক ধরেছে। অন্যদিকে রশ্মিকাকে দেখা যাচ্ছে একেবারে সাদামাটা পোশাকে। 

অভিজ্ঞ অভিনেত্রী নীনা গুপ্তাকে এই প্রথম পর্দায় বিগ বি-র বিপরীতে দেখা যাবে। তাই বেশ উত্তেজিত নীনা গুপ্তা স্বয়ং। এছাড়াও 'গুডবাই' ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়' খ্যাত পাভেল গুলাটিকে। রশ্মিকা মন্দানার যদিও এটাই বলিউডের ডেবউ ফিল্ম নয়। কারণ, সিদ্ধার্থ মালহোত্রর বিপরীতে 'মিশন মঞ্জু' ছবি দিয়েই বলিউডে নিজের যাত্রা শুরু করছেন রশ্মিকা। সেক্ষেত্রে 'গুডবাই' হবে তাঁর বলিউডের কাজের দ্বিতীয় ছবি।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের ভক্তদের উদ্দেশ্য জানানো যে, 'গুডবাই' ছবি ছাড়াও বিগ বি-র হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। যেমন, অয়ণ মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে কাজ করবেন তিনি। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপূর, আলিয়া ভট্ট, দক্ষিণের সুপারস্টার নাগার্জুন, ডিম্পল কপাডিয়া এবং মৌনি রায়কে। এছাড়াও বিগ বি-র হাতে রয়েছে পরিচালক নাগ অশ্বিনের ছবি। যদিও এই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও থাকবেন বাহুবলী খ্যাত প্রভাস এবং দীপিকা পাড়ুকোন। এছাড়াও বিগ বি ও এমরান হাসমিকে দেখা যাবে চেহারা ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget