এক্সপ্লোর

Amy Jackson: পরিবারে এল নতুন সদস্য, 'অস্কার' পেলেন অ্যামি জ্যাকসন

Amy Jackson Son: সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়ে অ্যামি লিখেছেন, 'স্বাগত অস্কার আলেকজ়ান্ডার ওয়েস্টউইক'। অর্থাৎ অ্যামি ও এড মিলে ছিলেন নাম রেখেছেন অস্কার।

কলকাতা: বলিউডে একের পর এক আসছে সুখবর। সদ্যই মা হয়েছেন আথিয়া শেট্টি (Athiya Shetty)। আর এবার বলিউডে এল আরেক সুখবর। দ্বিতীয়বার মা হলেন অ্যামি জ্যাকসন (Amy Jackson)। ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই তার নাম ও ছবি প্রকাশ্যে এনেছেন অ্যামি। গত বছর এড ওয়েস্টউইককে দ্বিতীয় বার বিয়ে করেন অ্যামি। তাঁর দ্বিতীয় স্বামীর প্রথম সন্তান এটি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়ে অ্যামি লিখেছেন, 'স্বাগত অস্কার আলেকজ়ান্ডার ওয়েস্টউইক'। অর্থাৎ অ্যামি ও এড মিলে ছিলেন নাম রেখেছেন অস্কার। খবর ছড়াতেই অনুরাগীরা বলছেন, অ্যামি জ্যাকসন অস্কার পেলেন। 

সোশ্যাল মিডিয়ায় অ্যামি যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা পোশাক পরেছেন অ্যামি। তাঁর হাতে একরত্তি শিশু তোয়ালেতে মোড়া। আর সেই তোয়ালের কোনে লেখা তাঁর নাম। 'অস্কার'। অ্যামি আর সন্তানকে আগলে রয়েছেন এড। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, অ্যামির কোলে থাকা একরত্তির হাত ধরে রয়েছেন এড। শেষ ছবিতে দেখা যাচ্ছে, অ্যামি তাঁর সন্তানের কপালে চুম্বন করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই অ্যামির ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগেও মাতৃত্বের বিভিন্ন ধাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেন অ্যামি। সেই অপেক্ষার অবসান। এখন সন্তানকে নিয়েই অ্যামি আর এড ব্যস্ত।

অ্যামি জ্যাকসনের এই বিয়েতে সবসময়ের সঙ্গী ছিল অভিনেত্রীর ৫ বছরের পুত্র আন্দ্রেয়াস। অ্যামি ও তাঁর প্রাক্তন প্রেমিক জর্জ পানায়িওটোর পুত্র, এই আন্দ্রেয়াস। ২০১৯ মা হয়েছিলেন অ্যামি। তখনও তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হননি। ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন পানায়িওটো ও অ্যামি। তবে তাঁরা কখনোই বিবাহ করেননি। এরপরে, ২০২২ সাল থেকেই অ্যামির সঙ্গে এডের সম্পর্কের শুরু। এড হলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা। একটি খেলার মাঠে তাঁদের দুজনের প্রথম দেখা হয়। আর সেখান থেকেই শুরু হয় অ্যামি আর এডের বন্ধুত্ব। তারপরে প্রেম। চলতি বছরের জানুয়ারিতেই ঘটা করে বাগদান সারেন অ্যামি ও এড। তখনই প্রকাশ্যে এসেছিল তাঁদের সম্পর্কের কথা। এরপরে, অগাস্ট মাসের শেষের দিকেই স্বপ্নের বিয়ে সেরেছিলেন তাঁরা। ইতালি অ্যামি জ্যাকসনের খুব প্রিয় জায়গায়। সেই ইতালি থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অ্যামি আর এড। তবে সেই নতুন অধ্যায়ে সবসময়ের জন্য অ্যামির সঙ্গে ছিল একরত্তি ছেলে। আর এবার তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget