এক্সপ্লোর

Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে জাস্টিন বিবারের পারফর্ম্যান্স, পারিশ্রমিকের অঙ্ক শুনলে চমকে উঠবেন!

Justin Bieber: পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে এদিন মুম্বই পৌঁছেছেন জাস্টিন বিবার। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাঁর পারফর্ম করার কথা।

নয়াদিল্লি: আর কয়েকদিনের অপেক্ষা। আম্বানি পরিবারে (Ambani Family) বাজবে বিয়ের সানাই। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের আগের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই আবহেই খবর, বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন তারকা শিল্পী জাস্টিন বিবার (Justin Bieber)। এরই মধ্যেই ভারতে পৌঁছেছেন তারকা। 

অনন্ত-রাধিকার বিয়েতে জাস্টির বিবারের পারফর্ম্যান্স

শুক্রবার, রাধিকা ও অনন্তের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে পারফর্ম করবেন তারকা গায়ক জাস্টিন বিবার। ওই দিন 'সঙ্গীত' হবে বলে খবর। বৃহস্পতিবার মুম্বই পৌঁছন গায়ক, সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১২ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কার্লা কমপ্লেক্সের 'জিও ওয়ার্ল্ড কনভেনশন স্টেন্টার'-এ গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। 

পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে এদিন মুম্বই পৌঁছেছেন জাস্টিন বিবার। আজই ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যাডিলি, ড্রেক ও লানা ডেল রে-ও আম্বানি পরিবারের অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলে কথা চলছে। 

পোর্তুগিজ পোর্টাল LeoDias-এর প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন বিবার এই পারফর্ম্যান্সের জন্য নিচ্ছেন প্রায় ১০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৮৩ কোটি টাকার সমান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

দীর্ঘ প্রাক-বিবাহ উৎসবের পর শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। যার শুরুতেই প্রায় পঞ্চাশেরও বেশি যুগলের বিয়ের আয়োজন করেন নীতা ও মুকেশ আম্বানি। গণবিবাহে ছিল রাজকীয় আয়োজন। উপস্থিত ছিলেন পরিবারের সকলেই। এরপর বিয়ের রীতির শুরু হয় 'মামেরু' পালনের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ছিলেন তাঁর মা পূর্ণিমা দালাল। এছাড়াও ছিলেন আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা, ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামল। গুজরাতি বিয়ের এই রীতি অনুযায়ী, কনের মামা এদিন তাঁর সঙ্গে মিষ্টি ও উপহার নিয়ে দেখা করতে আসেন।

আরও পড়ুন: Shah Rukh Khan: ভারতীয় সিনেমায় অবদানের জন্য 'লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল'-এ বিশেষ সম্মানে ভূষিত হবেন কিং খান

শোনা যাচ্ছে, আম্বানি পরিবারে এই বিয়ের আয়োজনে বসানো হবে বারাণসীর বিখ্যাত 'কাশি চাট ভাণ্ডার'-এর স্টল। গত মাসে বিয়ের আগে ছেলে ও হবু পুত্রবধূর জন্য আশীর্বাদ প্রার্থনা করে নীতা আম্বানি পৌঁছন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে তিনি ব্যক্তিগতভাবে চাট ভাণ্ডারের মালিক রাকেশ কেশরীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget