এক্সপ্লোর

Anant-Radhika Wedding: ৬৪০ কোটির অট্টালিকা, ৩০০ কোটির জেট... অতিথিদের থেকে কী কী উপহার পেলেন নবদম্পতি অনন্ত-রাধিকা?

Wedding Gifts: দেশের অন্যতম ধনী ব্যক্তির ছেলে অনন্ত। তাঁর বিয়েতে উপস্থিত অতিথিরা যে তাঁকে ঢেলে উপহার দেবেন তা বলাই বাহুল্য। কী কী পেলেন নবদম্পতি, তা নিয়ে উৎসাহ রয়েছে নেটিজেনদের!

নয়াদিল্লি: সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani)। কনে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। স্বপ্নের মতো বিবাহ আসর, দেশ বিদেশ থেকে অজস্র নামি দামী তারকার সমাগম, আন্তর্জাতিক শিল্পীদের পারফর্ম্যান্স থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি। দিনের পর দিন সাধারণ মানুষের চোখ আটকে থেকেছে সোশ্যাল মিডিয়ায়। ১২ জুলাই গাঁটছড়া বাঁধেন অনন্ত ও রাধিকা। বিশ্বজুড়ে এই তিন দিন ধরে চলা অনুষ্ঠানে প্রায় ১৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রাক বিবাহ থেকে শুরু করে প্রায় ৫ মাস ধরে চলা বিবাহ পর্বে কী কী উপহার পেলেন নবদম্পতি। বলাই বাহুল্য একাধিক বহুমূল্য ও দুর্মূল্য উপহার থাকবে তালিকায়। 

অনন্ত-রাধিকা বিয়েতে বিশিষ্ট অতিথিদের থেকে কী কী উপহার পেলেন?

দেশের অন্যতম ধনী ব্যক্তির ছেলে অনন্ত। তাঁর বিয়েতে উপস্থিত অতিথিরা যে তাঁকে ঢেলে উপহার দেবেন তা বলাই বাহুল্য। কী কী পেলেন নবদম্পতি, তা নিয়ে উৎসাহ রয়েছে নেটিজেনদের! 

যে কোনও অনুষ্ঠানেই হাতে করে গাছের চারা নিয়ে প্রবেশ করেন অভিনেতা জ্যাকি শ্রফ। এক্ষেত্রেও অন্যথা হয়নি। অনন্ত-রাধিকাকে অনেক গাছ উপহার দিয়েছেন তিনি। 

অনন্ত-রাধিকাকে বিয়ে বিলাসবহুল উপহারে ভরিয়েছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি (Nita Ambani)। যার মধ্যে একটি বিলাসবহুল অট্টালিকা রয়েছে। প্রায় ৩০০০ বর্গফুট এলাকা জুড়ে রাম জুমেইরা অঞ্চলে মহল উপহার দিয়েছেন তাঁরা ছেলেকে। তাতে রয়েছে দশটি শোওয়ার ঘর, একটি ব্যক্তিগত সৈকত, এবং যার মূল্য প্রায় ৬৪০ কোটি টাকা। এছাড়া অনন্ত পেয়েছেন 'Bentley Continental GTC Speed Car' যার মূল্য প্রায় ৫.৪২ কোটি টাকা, রাধিকা পেয়েছেন ২১.৭ কোটি মূল্যের Cartier ব্রোচ, ১০৮ কোটি মূল্যের মুক্তো ও হিরের চোকার সমেত কাস্টম-মেড গয়না। 

এর আগে শোনা গিয়েছিল বিদেশ থেকে আসা আন্তর্জাতিক অতিথিরা নিয়ে এসেছেন বহুমূল্য উপহার, যার মধ্যে দামী মূর্তি, পেন্টিং ইত্যাদি ছিল। এখন সূত্রের খবর, অ্যামাজনের প্রাক্তন প্রেসিডেন্ট জেফ বেজস তাঁদের ১১.৫০ কোটি মূল্যের Bugatti উপহার দেন। মার্কিনি অভিনেতা ও রেসলার জন সিনা নবদম্পতি ৩ কোটি মূল্যের ল্যাম্বর্গিনি উপহার দিয়েছেন বলে খবর। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ তাঁদের ৩০০ কোটি মূল্যের প্রাইভেট জেট উপহার দেন বলেও খবর। 

এছাড়াও ওই প্রতিবেদনে লেখা হয়, বিল গেটস ৯ কোটি মূল্যের একটি হিরের আংটি দেন। যদিও অপর এক প্রতিবেদন অনুযায়ী, বিল গেটস নবদম্পতিকে ১৮০ কোটি টাকা মূল্যের প্রমোদতরী (Yacht) উপহার দিয়েছেন। এছাড়াও খবর, নবদম্পতিকে সুন্দর পিচাই ১০০ কোটি টাকা মূল্যের একটি হেলিকপ্টার উপহার দেন, অন্যদিকে ইভাঙ্কা ট্রাম্প আমেরিকায় তাঁদের একটি বিলাসবহুল বাসভবন উপহার দিয়েছেন যার মূল্য ৮০ কোটি টাকা। 

বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল নবদম্পতিকে ১৯ লক্ষ মূল্যের সোনার চেন দিয়েছেন, সিদ্ধার্থ ও কিয়ারা তাঁদের হাতে তৈরি একটি শাল দিয়েছেন যার মূল্য ২৫ লক্ষ, অক্ষয় কুমার দিয়েছেন ৬০ লক্ষ মূল্যের সোনার পেন। এছাড়াও খবর, আম্বানি-পুত্রকে ফ্রান্সে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দিয়েছেন শাহরুখ খান, যার মূল্য ৪০ কোটি। বচ্চন পরিবার থেকে ৩০ কোটি মূল্যের পান্নার নেকলেস এসেছে উপহার হিসেবে। আলিয়া ও রণবীর তাঁদের ৯ কোটি মূল্যের মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছেন বলে খবর। অন্যদিকে সলমন খান ১৫ কোটি মূল্যের একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছেন, রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন নবদম্পতিকে ২০ কোটি টাকা মূল্যের রোলস রয়েস দিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Kalki 2898 AD: পুরাণকে বিকৃত করার অভিযোগ, 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমার বিরুদ্ধে আইনি নোটিস

(উপরিউক্ত সমস্ত তথ্য নানা প্রতিবেদন থেকে গৃহীত। উপহারের কোনও নিশ্চিত তথ্য আম্বানি পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।)

তথ্যসূত্র: DNA India

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget