এক্সপ্লোর

Angana-Rohaan-Rooqma: ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অঙ্গনা, মনখারাপ রোহনের, এবার পার্বতী রুকমা

Bengali Serial: শোনা যাচ্ছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তাঁর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন। সেই কারণেই ধারাবাহিক থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তিনি।

কলকাতা: ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে' থেকে বিদায় নিলেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। এই ধারাবাহিকে এবার সেই জায়গায় দেখা যাবে অভিনেত্রী রুকমা রায়। আজই ধারাবাহিকে শেষদিন ছিল অঙ্গনার। এরপর থেকে পার্বতীর চরিত্রে দেখা যাবে রুকমা রায়কে (Rooqma Ray)। সোশ্যাল মিডিয়ায় আজ শেষদিনের বিদায়ী পোস্ট করেছেন অঙ্গনা। 

ঠিক কী হয়েছে অভিনেত্রীর? শোনা যাচ্ছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তাঁর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন। সেই কারণেই ধারাবাহিক থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তিনি। আর পূর্বপ্রস্তুতি ছাড়াই পারোর চরিত্রে আনা হচ্ছে রুকমাকে। সোশ্যাল মিডিয়ায় পারোর বেশে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্গনা। সঙ্গে লিখেছেন, 'সবার ভালবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ। পারো-পার্বতীর সফর শেষ করলাম। এই সফরটা ভীষণ বিশেষ হয়ে থাকবে'। অঙ্গনার এই পোস্টে ভালবাসা জানিয়েছেন অনেকেই। সবার আগে, লাভ ইমোজি দিয়েছেন রোহন ভট্টাচার্য্য়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Angana Roy (@anganaroyy)

সোশ্যাল মিডিয়ায় আজ অঙ্গনার সঙ্গে একাধিক ছবিও শেয়ার করে নিয়েছেন রোহন। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন রোহন আর অঙ্গনা। এই ধারাবাহিক চলাকালীনই প্রকাশ্যে এসেছিল, রোহন আর অঙ্গনার সম্পর্কের গুঞ্জন। ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করতেন তাঁরা। তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বেশ গাঢ়, সেই কথা একাধিকবার প্রকাশ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আজ অঙ্গনার সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে রোহন লেখেন, 'আমি আর আমার পেনকিলার। খুব তাড়াতাড়ি ভাল হয়ে ওঠো আমার বাঘিনী'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohaan M (@rohaan_bhattacharjee)

অন্যদিকে আজ, সোশ্যাল মিডিয়ায় পার্বতীর বেশে নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন রুকমা। নাকে নোলক, পরণে পার্বতীর বেশ। সোশ্যাল মিডিয়ায় রুকমার এই ছবি দেখে মুগ্ধ অনেকেই। এমনকি খোদ অঙ্গনাও। সোশ্যাল মিডিয়ায় রুকমাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'খুব ভাল হোক পার্বতী'। শ্রীতমা লিখেছেন, 'অনেক শুভেচ্ছা প্রিয়'। গীত লিখেছেন, 'অল দ্য বেস্ট রুকু'। রুকমা লিখেছেন, 'আমি আসছি, আজ থেকে সাড়ে পাঁচটায়'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

আরও পড়ুন: Anushka On Kohli: বাবা হিসাবে কোহলি কেমন? ফাদার্স ডে-তে ভক্ত-অনুরাগীদের জানালেন অনুষ্কা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget