এক্সপ্লোর

Anik Dutta Demise: অনীক দত্তের শেষকৃত্য নিয়ে পরিকল্পনা বদল! কী জানানো হল পরিবারের তরফ থেকে?

Anik Dutta Death: গতকাল দুর্ঘটনার পরে, পরিচালককে নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল পরিচালকের

কলকাতা: গতকাল দুপুরবেলা.. হঠাৎ করেই ছড়িয়ে পড়ে দুঃসংবাদটা। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় পরিচালক, অনীক দত্তের (Anik Dutta)। পুলিশ সূত্রে খবর, পরিচালক তাঁর স্ত্রীয়ের আবাসনে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন। কিন্তু কীভাবে তিনি পড়ে গেলেন ছাদ থেকে? প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনীক দত্ত। ঘটনাস্থল থেকে মিলেছ একটি 'সুইসাইড নোট'-ও। সেখানে লেখা রয়েছে, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' তবে এই  নোট অনীক দত্তেরই লেখা কি না, তা পরীক্ষা করে দেখছে পুলিশ। 

কীভাবে মৃত্যু হল অনীক দত্তের?

গতকাল দুর্ঘটনার পরে, পরিচালককে নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল পরিচালকের। সেখানে তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে অনীক দত্তের মৃতদেহ নিয়ে যাওয়া হয়, SSKM হাসপাতালে। সেখানে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। কথা ছিল, আজ নন্দনে নিয়ে যাওয়া হবে পরিচালকের মৃতদেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর গুণমুগ্ধরা। এরপরে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল শ্মশানে। অনীক দত্তের একমাত্র কন্যা থাকেন সুইডেনে। তিনি দেশে ফেরার পরেই অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে পরবর্তীতে পরিবারের তরফ থেকে এই সিদ্ধান্ত বদল করা হয়। 

আজ নয়, আগামীকাল শেষকৃত্য হবে অনীক দত্তের

আজ অনীক দত্তের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আজ নয়, আগামীকাল হবে পরিচালকের শেষকৃত্য। আজ তাঁর দেহ পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে। গতকাল তাঁর মৃতদেহ ময়নাতদন্তের পরে নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। আজও সেখানেই তাঁর মৃতদেহ রাখা থাকবে। আগামীকাল সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে, এনটি ওয়ান স্টুডিওতে। এনটি ওয়ান স্টুডিওর চতুর্থ তলায়, সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শায়িত থাকবে পরিচালকের মৃতদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর গুণমুগ্ধরা। এরপরে, পরিবারের উপস্থিতিতে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে, ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে চান, তাঁরা এনটি ওয়ান স্টুডিওতে আসতে পারেন।

আরও পড়ুন: Anik Dutta Demise: কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন অনীক দত্ত? ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে দেখল পুলিশ

 

Advertisement

সেরা শিরোনাম

Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Advertisement

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget