এক্সপ্লোর

Harshvardhan Birthday: হর্ষবর্ধন কপূরের জন্মদিনে কীভাবে শুভেচ্ছা জানালেন অনিল কপূর?

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলে হর্ষবর্ধনের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অনিল কপূর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পোস্টে একাধিক হাসির ইমোজিও দিয়েছেন।

মুম্বই: আজ ৯ নভেম্বর। জন্মদিন বলিউড অভিনেতা হর্ষবর্ধন কপূরের (Harshvardhan Kapoor)। 'মির্জা', 'ভাবেশ যোশী সুপারহিরো', 'একে ভার্সেস একে', 'রে' এমন একাধিক ছবিতে অভিনয় করেছেন। যদিও বলিউডে তাঁর ডেবিউটা একেবারেই অভিনেতা হিসেবে হয়নি। 'বম্বে ভেলভেট' ছবিতে সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর। এর বাইরেও তাঁর অন্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউড সুপারস্টার অনিল কপূরের (Anil Kapoor) ছেলে। ফলে বলিউডে তাঁর জার্নিটাও শুরু হয়েছে বেশ মধুরভাবেই। আজ হর্ষবর্ধন কপূরের জন্মদিনে অনিল কপূরকে দেখা গেল একটু অন্যরকমভাবে শুভেচ্ছা জানাতে।

আরও পড়ুন - Sooryavanshi Box Office: ১০০ কোটির ক্লাবে 'সূর্যবংশী', তিন দিনে কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের ছবি?

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলে হর্ষবর্ধনের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অনিল কপূর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পোস্টে একাধিক হাসির ইমোজিও দিয়েছেন। অনিল কপূরের এমন পোস্ট দেখে সেখানে অনুরাগীদের পাশাপাশি বলিউডের অন্যান্য তারকারাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হর্ষবর্ধন কপূরকে। প্রয়াত অভিনেতা ঋষি কপূরের স্ত্রী এবং বলিউড অভিনেত্রী নীতি কপূর লেখেন, 'আমার পক্ষ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন। অনেক ভালোবাসা।'

অন্যদিকে বলিউড অভিনেত্রী সোনম কপূরও (Sonam Kapoor) ভাইয়ের জন্মদিনে ছোটবেলার ছবি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'ভাই তোমাকে ভালোবাসি। ছোট্ট ভাই এখন অসাধারণ একজন মানুষ হয়ে উঠেছেন। প্রার্থনা করি, তোমার জীবনের সমস্ত স্বপ্ন যেন সফল হয়। কিন্তু তোমার জন্মদিনে আমি তোমার সুস্বাস্থ্য এবং খুশিই কামনা করি।'

বলিউড অভিনেত্রী সোনম কপূরের এই শুভেচ্ছাবার্তায় ভালোবাসা জানিয়েছেন আনন্দ আহুজাও। এছাড়াও 'মির্জা' অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন কপূর। 

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অনিল কপূরের ছেলে হর্ষবর্ধন কপূর। 'মির্জা' ছবিটি তাঁকে যথেষ্ট জনপ্রিয়তা এনে দিয়েছে।পরবর্তীকালে তিনি আরও এমন অনেক ছবি দর্শকদের উপহার দেবেন, তা কামনা করেই বহু অনুরাগী জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget