এক্সপ্লোর

Anindya Chatterjee Exclusive: আগে যে নায়িকাদের সঙ্গে একটা সেলফি তুলতে ইচ্ছা করত, এখন তাঁদের বিপরীতে অভিনয় করছি: অনিন্দ্য

একটি নয়, নতুন ৩টি ছবি মুক্তি পাচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। 'মায়া', 'আবার কাঞ্চনজঙ্ঘা' ও 'রেডিও'।  তিনটি ছবিরই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য।

কলকাতা: লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমাহল। ঘরবন্দি মানুষের বিনোদন বলতে মোবাইল স্ক্রিন বা ল্যাপটপ। করোনা পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে আসছে মুক্তি পাচ্ছে নতুন ছবি। শুরু হয়েছে শ্যুটিং-ও। 'জোশ' অ্যাপ প্রকাশের অনুষ্ঠানে অনেকদিন পর যেন বন্ধুজের সঙ্গে মুখোমুখি আড্ডার সুযোগ পেলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। নিজের নতুন কাজ ও রুপোলি পর্দার বর্তমান পরিস্থিতি নিয়ে এবিপি লাইভের সঙ্গে জুড়লেন গল্পও।

একটি নয়, নতুন ৩টি ছবি মুক্তি পাচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। 'মায়া', 'আবার কাঞ্চনজঙ্ঘা' ও 'রেডিও'।  তিনটি ছবিরই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য। বর্তমানে বিনোদন জগতে একটি বড় জায়গা করে নিয়েছে ওয়েব প্ল্যাটফর্মগুলি। বলিউড থেকে টলিউড, প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা অনেকেই ঝুঁকছেন ওয়ের সিরিজ বা স্বল্পদৈর্ঘ্যের ছবির দিকে। অনিন্দ্য বলছেন, 'ওয়েব প্ল্যাটফর্মই ভবিষ্যৎ। যদি কোভিড না আসত, তাহলে হয়তো আরও ৫ বছর সময় লাগত এই সময়টা আসতে। করোনা পরিস্থিতি আমাদের ডিজিটাল দুনিয়ায় আরও ৫ বছর এগিয়ে গেল।' তবে ওয়েব দুনিয়ার কথা বলতে গিয়ে সিনেমার কথাও এড়িয়ে গেলেন না অনিন্দ্য। বললেন, 'এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, হল খুলছে। আরও ৬ মাসে আশা করছি ৩-৪টে ছবি মুক্তি পাবে। বাংলা ছবিতে বাঁচানোর জন্য বাঙালি দর্শককে সিনেমাহলে আসতেই হবে। নাহলে বাংলা সিনেমা বাঁচবে না।'

অন্যধারার একাধিক ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য। তবে এমন কোন চরিত্র আছে যেখানে অভিনয়ের সুযোগ পেলে ভালো লাগত। অভিনেতা বলছেন, 'এটা সময়ে সময়ে পরিবর্তন হয়। কখনও কোনও কোনও চরিত্রে মনে গেঁথে যায়। মনে হয়, এই চরিত্রে অভিনের সুযোগ পেলে ভালো হত। তবে সদ্য আমার এক বন্ধু রনি সেন 'ক্যাচস্টিক' বলে একটা ছবি বানিয়েছে। সেই ছবির কোনও চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে ভালো লাগত।'

ইন্ডাস্ট্রির কোন নায়িকার সঙ্গে অভিনয়ের স্বপ্ন রয়েছে? হাসতে হাসতে অনিন্দ্য বললেন, এখন এমন অনেক নায়িকার সঙ্গে অভিনয় করি, ৭ বছর আগেও যাঁদের দেখে মনে হত, ইস.. এঁদের সঙ্গে যদি একটা সেলফি তুলতে পারতাম। এখন তাঁদের সঙ্গেই অভিনয়ের সুযোগ পাচ্ছি। তখন মনে হয়, এই ৫-৭ বছরের কষ্ট আর লড়াইটা স্বার্থক। নিজেকে বাহবা দিই। আশা করি এখনও যাঁদের সঙ্গে অভিনয় করা বাকি, তাঁদের সঙ্গেও কাজ করার সুযোগ পাব। 

সামনেই কালীপুজো। কী পরিকল্পনা রয়েছে? অনিন্দ্য় বললেন, 'বাড়িতে ৫টা পোষ্য রয়েছে আমার। বাজি ফাটলে ওরা খুব ভয় পায়। ওদের আগলে রাখাটা জরুরী, তাই আমার পুজো বাড়িতেই কাটবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget