এক্সপ্লোর

Anirban Bhattacharya Exclusive: কম দিনে শ্যুটিং কঠিন হলেও ব্যবসার জন্য মানিয়ে নিতে হবে, বলছেন অনির্বাণ

একদিকে অভিনয়, অন্যদিকে পরিচালনা, দুইই সামলাচ্ছেন অনির্বাণ। মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে তাঁর নতুন ছবি 'বল্লভপুরের রূপকথা'-র। অন্যদিকে, ১৮ তারিখ মুক্তি পাবে অনির্বাণের নতুন ওয়েব সিরিজ 'টিকটিকি'।

কলকাতা: এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাঁর। প্রথম কাজ, আর সেখানেই কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের বিপরীতে অভিনয়ের সুযোগ, ধ্রুব বন্দ্য়োপাধ্য়ায়ের পরিচালনায় কাজ, তার ওপরে লোভনীয় স্ক্রিপ্ট, সব মিলিয়ে যেন অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya) কাছে 'টিকটিকি'-তে অভিনয়ের সুযোগ ছিল 'আনন্দের বিস্ফোরণ'।

একদিকে অভিনয়, অন্যদিকে পরিচালনা, দুইই সমান দক্ষতায় সামলাচ্ছেন অনির্বাণ। ইতিমধ্য়েই মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে তাঁর নতুন ছবি 'বল্লভপুরের রূপকথা'-র। অন্যদিকে, ১৮ তারিখ মুক্তি পাবে অনির্বাণের নতুন ওয়েব সিরিজ 'টিকটিকি'। এই সিরিজের সৌজন্যে প্রথমবার এইসঙ্গে পর্দা ভাগ করে নেবেন অনির্বাণ ভট্টাচার্য্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচিত চিত্রনাট্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ নাকি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কাজ। কোনটা সবচেয়ে লোভনীল ছিল অনির্বাণের কাছে? অভিনেতা বলছেন, 'সবটাই। আমি মিলন বসাকের একটা চরিত্র পেয়েছি, এই আনন্দটাকেই আমি সবচেয়ে এগিয়ে রাখব। এমন একটা চরিত্রের জন্য যে আমায় ভাবা হয়েছে, এটা ভীষণ আনন্দের।'

মিলন বসাককে ফুটিয়ে তুলতে গিয়ে নাকি যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে অনির্বাণকে। কেমন ছিল গোটা যাত্রাটা? অনির্বাণ বলছেন, 'কসরতটা প্রায় পুরোটাই শারীরিক। তবে এটা নতুন নয়, অনেক অভিনেতাকেই করতে হয়। টানা অভিনয় করতে করতে মাথার নিয়ন্ত্রণে এনার্জিটা থাকে না, শরীরে চলে যায়। সকাল ৯টা হোক বা রাত সাড়ে ১১টা, একই ফোকাস নিয়ে কাজ করাটা বেশ কঠিন। ২০২০-র পর আমাদের অভিনয় বেশ কমে গিয়েছিল। কোনও মেশিনকে যেমন ব্যবহার না করে ফেলে রাখলে বসে যায়, খানিকটা তেমন অবস্থা হয়েছিল। আবার অভিনয় শুরু করে আগের মতো গতিতে কাজ করতে হবে এই ভয়টা কাজ করছিল। আশা করি তাতে কোনও গন্ডোগোল হয়নি।'

আরও পড়ুন: 'সজোরে ছুটে আসছে ট্রাক, পড়ে গিয়ে সরতে পারছি না..'

২ সপ্তাহের মধ্যে বা তারও কম সময়ে শ্যুটিং শেষ করার প্রবণতা এখন ইন্ডাস্ট্রি জুড়ে। এই অভ্যাসটা একজন অভিনেতার পক্ষে কতটা কঠিন? অনির্বাণ বলছেন, 'কেবল অভিনেতা নয়, পরিচালকের পক্ষেও এটা খুব কঠিন। কিন্তু এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ এটা একটা ব্যবসাজনিত ব্যাপার। দিন কমেছে ব্যবসার শর্তে। ব্যবসা করতে এলে ব্যবসার শর্ত মেনে নিতেই হবে।'

সেটে দুই অভিনেতা আর ৩ জন পরিচালক। অভিনয় করার সময় পরিচালক সত্তা কী... প্রশ্ন শেষ করতে দিলেন না অনির্বাণ। বললেন, 'আমি এইগুলো ভাবিই না। আমি এর আগে থিয়েটার পরিচালনা করেছি। তারপর অন্যের পরিচালনায় থিয়েটারে অভিনয়ও করেছি। পরিচালক আর অভিনেতা, এই দুটো মানসিক অবস্থান সম্পূর্ণ আলাদা করে রাখি আমি।'

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা? একটু ভাবে ভেসেই অনির্বাণ বললেন, 'দারুণ।' তারপর যোগ করলেন, 'প্রিয় অভিনেতা তো ছিলেনই। কিন্তু সামনাসামনি অভিনয়ের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না। দর্শক তো শুধু ফাইনাল শটটা দেখবেন। আমি তো রিহার্সালের সময়ও কত দেখেছি, শিখেছি। সেই অভিজ্ঞতাটা অনবদ্য।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget