এক্সপ্লোর

Ankita Lokhande Updates: মা হতে চলেছেন অঙ্কিতা? জানেনই না ভিকি!

সম্প্রতি 'পবিত্র রিস্তা'র দ্বিতীয় সিজনের প্রচারের জন্য 'লক আপ'-এ এসেছিলেন সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সেখানেই গোপন তথ্য প্রকাশ করলেন তিনি। জানালেন, তিনি মা হতে চলেছেন।

মুম্বই: গত বছরই দীর্ঘ দিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয় না। তাঁরা নিজেরাও নিজেদের বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই, অঙ্কিতা লোখান্ডের সাম্প্রতিক একটি খবরে চমক লাগল অনুরাগীদের। অবাক হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিষয়টা কী?

মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে?

এই মুহূর্তে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়ে রিয়েলিটি শো 'লক আপ' (Lock Up)। অন্য ধরনের রিয়েলিটি শো নিয়ে এসেছেন কঙ্গনা রানাউত। যেখানে নানা সময়ই নিজেদের নানা গোপন তথ্য প্রকাশ্যে আনেন প্রতিযোগীরা। সম্প্রতি 'পবিত্র রিস্তা'র দ্বিতীয় সিজনের প্রচারের জন্য 'লক আপ'-এ এসেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সেখানেই গোপন তথ্য প্রকাশ করলেন তিনি। জানালেন, তিনি মা হতে চলেছেন। আর এই খবর জানেন না তাঁর স্বামী ভিকি জৈনও! অঙ্কিতা লোখান্ডের মুখ থেকে এমন কথা শুনে চমকে গেলেন কঙ্গনা রানাউত এবং উপস্থিত প্রতিযোগীরা। 

আরও পড়ুন - Will Smith Updates: চড় কাণ্ডের বিতর্কের পর কী সমস্যায় পড়তে চলেছেন উইল স্মিথ?

অঙ্কিতা লোখান্ডের মা হওয়ার খবরে টুইস্ট-

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিজের ধারাবাহিকের প্রচারের জন্য 'লক আপ'-এ এসেছেন অঙ্কিতা লোখান্ডে। সেখানে ধারাবাহিকের প্রচারের পর বলিউড অভিনেত্রী এবং শোয়ের সঞ্চালক কঙ্গনা রানাউত জানান যে, এই শোয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেককে নিজের নিজের গোপন তথ্য প্রকাশ করতে হয়। কঙ্গনার কাছ থেকে এই কথা শোনার পরই অঙ্কিতা বলেন, 'আচ্ছা। যদিও ভিকি এখনও জানে না। সবাই আমাকে অভিনন্দন জানাও। আমি মা হতে চলেছি।' অঙ্কিতার মুখ থেকে এমন কথা শোনার পরই আনন্দে বিহ্বল হয়ে পড়েন কঙ্গনা। যদিও তারপরই অঙ্কিতা বলে ওঠেন যে, 'এপ্রিল ফুল বানালাম'। প্রসঙ্গত, শো ছেড়ে যাওয়ার সময় অঙ্কিতাকে কঙ্গনা বলেন যে, 'আশা করি এই মিথ্যে খুব শীঘ্রই সত্যি হবে।' উত্তরে অঙ্কিতা বলেন, 'শীঘ্রই হবে। খুব তাড়াতাড়ি হবে।'

গত বছর ১৪ ডিসেম্বর ভিকি জৈনের সঙ্গে বিয়ে সেরেছেন 'পবিত্র রিস্তা' অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের আসর।

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget