এক্সপ্লোর

Will Smith Updates: চড় কাণ্ডের বিতর্কের পর কী সমস্যায় পড়তে চলেছেন উইল স্মিথ?

দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চান উইল স্মিথ। জানান তিনি তাঁর এই কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত। কিন্তু তাতেও তিনি রেহাই পাচ্ছেন না সমালোচনার হাত থেকে। এমনকি আরও বেশ কিছু সমস্যায় পড়তে পারেন অভিনেতা।

লস অ্যাঞ্জেলেস: অস্কারের (Oscar 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় কষিয়ে বিস্তর সমস্যার সম্মুখীন হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার নেওয়ার সময় তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমা চান এবং জানান তিনি তাঁর এই কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত। কিন্তু তাতেও তিনি রেহাই পাচ্ছেন না সমালোচনার হাত থেকে। এমনকি আরও বেশ কিছু সমস্যায় পড়তে পারেন উইল স্মিথ।

যে যে সমস্যায় পড়তে পারেন উইল স্মিথ-

অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার পর অ্যাকাডেমির পক্ষ থেকে নোটিস দেওয়া হয় উইল স্মিথকে। ১৫ দিন সময় দিয়ে অভিনেতাকে লিখিতভাবে বিবৃতি দেওয়ার কথা জানানো হয়। আগামী ১৮ এপ্রিল বোর্ডের বৈঠক রয়েছে। সেখানেই উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নেবে অ্যাকাডেমি। যদিও অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন অভিনেতা।

আরও পড়ুন - Malaika Arora: দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে কোথায় ছিলেন মালাইকা অরোরা?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চড় কাণ্ড আগেই একাধিক ছবিতে অভিনয়ের জন্য সই করেন উইল স্মিথ। প্রত্যেকটি ছবিতেই তাঁর মুখ্য চরিত্রে অভিনয় করার কথা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, উইল স্মিথকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর এবার সেই সমস্ত ছবির কাজ স্থগিত হতে পারে। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স তাদের থ্রিলার ছবি 'ফাস্ট অ্য়ান্ড লুজ'-এর কাজ স্থগিত রেখেছে। গত বছর জুলাই মাসে এই ছবির ঘোষণা করা হয়। এছাড়াও শোনা যাচ্ছে, স্মিথের বহু প্রতীক্ষিত প্রোজেক্ট 'ব্যাড বয়েজ ৪'-এর কাজও স্থগিত হয়ে যেতে পারে।

হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করার পর এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, 'আমি যা করেছি, তা যন্ত্রণাদায়ক, অবাক করা এবং যেকোনও অজুহাতের অযোগ্য। আমি ক্রিস, তাঁর পরিবার, আমার বহু বন্ধু, প্রিয়জন সারাবিশ্বের অগণিত দর্শক এবং উপস্থিত ব্যক্তিদের দুঃখ দিয়েছি। আমি অ্যাকাডেমির বিশ্বাস ভঙ্গ করেছি। অসাধারণ কাজের জন্য যেখানে পুরস্কার দেওয়া হয়, সেখানে মনোনীত ব্যক্তি এবং জয়ী ব্যক্তিদের হতাশ করেছি। আমার হৃদয় ভেঙে গিয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget