এক্সপ্লোর

Ankush Hazra Exclusive: অভিনয়ে, চরিত্র নির্বাচনে স্বাধীনতা পাব বলেই প্রযোজনায় আসা: অঙ্কুশ

Ankush Hazra Update: এখন জোরকদমে কাজ চলছে 'মির্জা'-র। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এটিই তাঁর প্রথম প্রযোজিত ছবি হতে চলেছে

কলকাতা: টলিউডে কাজ করতে করতে পায়ে পায়ে ১১টা বছর পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু এখনও অনেক চরিত্রে অভিনয় করা হয়ে ওঠেনি। নিজের অভিনেতাসত্তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেন এখনও অনেক সুযোগের প্রয়োজন। আর সেই সুযোগ পাওয়ার সবচেয়ে সহজ আর গ্রহণযোগ্য উপায় হল নিজের হাতে প্রযোজনার দায়িত্ব তুলে নেওয়া। তাই কি অভিনেতা থেকে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবার প্রযোজক?                                                                                                                           

এখন জোরকদমে কাজ চলছে 'মির্জা' (Mirza)-র। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এটিই তাঁর প্রথম প্রযোজিত ছবি হতে চলেছে। এবিপি লাইভের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, কেন প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্কুশ?                                                                                               

আরও পড়ুন: Ankush Hazra Exclusive: একঘেয়ে অভিনয়ের অফার, ২০টা কাজ আসলে ১৯টাই অপছন্দ হচ্ছিল: অঙ্কুশ

অভিনেতার সপ্রতিভ উত্তর, ' ছবি প্রযোজনার সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো কারণ আছে। নিজে ছবি প্রযোজনা করলে অভিনয়ের স্বাধীনতা পাওয়া যায়। অন্য কোনও প্রযোজককে কোনওরকম ঝুঁকি নিতে বলা যায় না। কিন্তু নিজে প্রযোজনা করলে নিজের মতো পরিকল্পনা করা যায়। এখন বেশ কিছু প্রযোজক ছবি পরিকল্পনা করেন টেলিভিশনের কথা মাথায় রেখে। ধরেই নেন, থিয়েটারে ব্যবসা হবে না। সেইমতোই ছবির বিষয়বস্তু বাছা হয়। কিন্তু সিনেমার ক্ষেত্রে বড়পর্দাটাই সব বলে আমার মনে হয়। শুধু মির্জা নয়, আগামীদিনেও আমার প্রযোজনা সংস্থা থেকে যা যা ছবি মুক্তি পাবে তা বড়পর্দাকে মাথায় রেখেই তৈরি হবে।'                                                                                                                       

দেব, জিৎ থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত প্রযোজনা সংস্থা চালাচ্ছেন। তা কি কেবলমাত্র অভিনয়ে স্বাধীনতার আশায়? অঙ্কুশ বলছেন, 'আমার অন্তত তাই মনে হয়। এটা নিয়ে আমার দেবদা আর জিৎদার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ওঁরা সবাই আমার অগ্রজ। সবাইকেই অনুসরণ করে চলব। তবে এটুকু বলতে পারি, যে সমস্ত নায়কেরা এখন প্রযোজনা করছেন, তাঁরা কেউ লাভের আশায় প্রযোজনা করছেন না। ছবি তৈরির টাকাটুকু উঠে এলেই হল কেবল। যাতে সেই টাকা পরের ছবি তৈরিতে ব্যবহার করা যায়। এখন সবাই প্রযোজনা করেন প্যাশন থেকে, সিনেমার ওপর ভালোবাসা থেকে। আমিও তাই।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget