এক্সপ্লোর

'Kurban' Trailer: বড়পর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ-প্রিয়ঙ্কা, প্রকাশ্যে 'কুরবান' ছবির ট্রেলার

Kurban: 'কুরবান' মনুষ্যত্বের গল্প বলবে, মানুষের কথা বলবে, হাসানের কথা বলবে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলবে।

কলকাতা: বড়পর্দায় এবার একসঙ্গে জুটি বাঁধবেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। মনুষ্যত্বের গল্প নিয়ে আসছে 'কুরবান' (Kurban Trailer Out)। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। 

প্রকাশ্যে 'কুরবান' ছবির ট্রেলার

২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্যধারার ছবি 'কুরবান'। শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও প্রিয়ঙ্কা সরকারকে। লম্বা দাড়ি গোঁফ, পাজামা ফতুয়া পরে হাসানের চরিত্রে অঙ্কুশ ও গ্রামের সাধারণ বাড়ির বউ হিজলের চরিত্রে প্রিয়ঙ্কার লুক আগেই এসেছিল প্রকাশ্যে। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। 

'কুরবান' মনুষ্যত্বের গল্প বলবে, মানুষের কথা বলবে, হাসানের কথা বলবে। জীবনের নানা রকম ওঠানামায় মানুষকে যে কী কী করতে হয়, সেই জানা অজানা পথের কথা বলবে। সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবণ হাসান। তার কারণ হয়তো তার আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই - তার মাসি। একনজরে হাসানের সংসার বড় সুখের মনে হয়। টলমল পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। 

 

কিন্তু অন্য জীবনবোধ হাসানকে বাকি সবার থেকে অনেকটা একা রাখে। যেমন সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম। কারণ খাবারের দাওয়াতে ডেকে তাদের মারা হয়। জীবনের শেষ লড়াই করার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। জীবন হাসানকে আলাদাভাবে দেখে, সেও জীবনকে আলাদা চোখে দেখে। হাসানের কথায়, ব্যবহারে কীসের যেন একটা ইঙ্গিত ধরেও ধরতে পারে না হিজল। হাসান বিশ্বাস করে 'শুধু ভালবাসাই মানুষের ধর্ম...!' তারপর?

আরও পড়ুন: Sunny Deol: রণবীর কপূর অভিনীত 'রামায়ণ'-এ হনুমানের চরিত্রে সানি দেওল? খবর সূত্রের

তাঁর ছবি সম্পর্কে পরিচালক বলেন, 'সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রায়ণের জন্য যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখদুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে। একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়ঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত, মুসলিম বউ, যে তার নিজের কথা বলতে পারে। যার নিজের স্বপ্নের জগৎ আছে। সৌভাগ্যবশত গল্প শোনার পর ওঁরা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এরপর শুটিংয়ে, সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।' হাসান হিজল ছাড়াও ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন। 

এর আগে অঙ্কুশ ও প্রিয়ঙ্কা একসঙ্গে 'বিবাহ অভিযান' ও 'আবার বিবাহ অভিযান' ছবিতে কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget