এক্সপ্লোর

'Mirza': 'নাম নয় ইজ্জত চাই', মহালয়ার পুণ্য লগ্নে প্রকাশিত অঙ্কুশের 'মির্জা' ছবির টিজার, মুক্তি কবে?

Ankush Hazra: আগেই ঘোষণা করেছিলেন অঙ্কুশ। মহালয়ার দিন সকাল সকাল সুসংবাদ দেবেন অনুরাগীদের। সেই কথা মতোই, ১৪ অক্টোবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বহু প্রতীক্ষিত ছবির টিজার শেয়ার করেন তিনি।

কলকাতা: নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির টিজার (Teaser Out)। আগামী বছর এক নয়া রূপে দেখা যেতে চলেছে অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। মহালয়ার পুণ্য লগ্নে, ভোরবেলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মির্জা' (Mirza) ছবির টিজার শেয়ার করলেন অভিনেতা। আদ্যন্ত অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি তা টিজারেই স্পষ্ট। 

প্রকাশ্যে 'মির্জা' ছবির নতুন টিজার

সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসছে ২০২৪ সালে। অঙ্কুশ হাজরার নিজের প্রযোজনা সংস্থা থেকে তৈরি এই ছবির নাম ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই। এবার প্রকাশ্যে এল ছবির টিজার। 

আগেই ঘোষণা করেছিলেন অঙ্কুশ। মহালয়ার দিন সকাল সকাল সুসংবাদ দেবেন অনুরাগীদের। সেই কথা মতোই, ১৪ অক্টোবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বহু প্রতীক্ষিত ছবির টিজার শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'নাম নয় ইজ্জত চাই। অপরাধের দুনিয়ায় নিজের নামের সম্মান আদায়ের জন্য তাকে লড়াই করতে দেখুন... ২০২৪ সালে তার সঙ্গে দেখা করার জন্য তৈরি থাকুন। আপনাদের সকলের শুভেচ্ছা প্রয়োজন। সকলকে ভালবাসা। শুভ মহালয়া।' টিজার পোস্ট হতেই প্রশংসা ও শুভেচ্ছার বন্যা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু টিজার। 'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স' ও 'বিগ স্ক্রিন প্রোডাকশন' নিবেদিত এই ছবিতে দেখা যাবে একদল কচিকাঁচাকে। প্রত্যেকের চোখের আগুন। 'সে কোনও রাজা নয় কিন্তু সে শাসন করবে।' তার সঙ্গে দেখা করতেই তৈরি হতে হবে দর্শককে। 'মির্জা' ছবির নাম ভূমিকায় অবশ্যই অঙ্কুশ হাজরা। চোখে গাঢ় কাজল, অ্যাভিয়েটর ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি গোঁফ। এই লুকও আগেই দেখা গিয়েছিল। এবার তা আরও ভাল করে দেখা গেল টিজারে। চশমা দেখে এক ঝলক 'রইজ' ছবিতে শাহরুখ খানের লুকের কথা মনে পড়তে পারে। 

আরও পড়ুন: ABP Rising Summit 2023: মিউজিক কম্পোজার বললেই এখনও প্রশ্ন আসে, কোন ছবিতে কাজ করেছি: রিকি কেজ

চারিদিকে জ্বলছে আগুন, রক্তে ভরেছে চতুর্দিক, ঘিরে রয়েছে একগুচ্ছ কচিকাঁচার দল। তার মাঝে বসে 'মির্জা' অঙ্কুশ। ঝলক মিলল প্রবল কিছু অ্যাকশন দৃশ্যেরও। ভোরবেলা অঙ্কুশের নতুন ছবির টিজার দেখে শুভেচ্ছাবার্তা ফ্যানেদের। এক অনুরাগী লেখেন, 'দাদা কী করেছ, জাস্ট ফাটিয়ে দিয়েছ। দুর্দান্ত লাগছে। সত্যিই তুমি একজন ভাল অভিনেতা আর তুমি টলিউডের ভালর জন্য ভাব।' অপর একজন লেখেন, 'সেরা আপকামিং মুভি মির্জা'। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 

এই ছবির মুক্তির কথা ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ইদে। তবে সেই তারিখ পিছিয়ে এবার ঘোষণা করা হল আগামী বছর মুক্তি হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget