এক্সপ্লোর

Antim: The Final Truth Trailer: মুক্তি পেল সলমন খান-আয়ুষ শর্মার অ্যাকশনে ভরা 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার

পরিচালক মহেশ মঞ্জরেকরের ছবি কেমন হতে চলেছে, তার একটা ঝলক পাওয়া গেল ছবির ট্রেলার দেখেই।

মুম্বই : অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেলো সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার। এই ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে আয়ুষ শর্মাকে। যিনি কিনা আবার ভাইজানের ভগ্নিপতীও বটে। পরিচালক মহেশ মঞ্জরেকরের ছবি কেমন হতে চলেছে, তার একটা ঝলক পাওয়া গেল ছবির ট্রেলার দেখেই।

আরও পড়ুন - 67 National Awards: দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে উৎসর্গ করলেন সুপারস্টার রজনীকান্ত?

'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে অভিনেতা হিসেবে ছাড়াও প্রযোজক হিসেবেও দেখা যাবে সলমন খানকে। কয়েকদিন আগেই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভাইজান। যেখানে আয়ুষ শর্মাকে আদর্শ অ্যাকশন হিরোর লুকে দেখতে পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। এবার ট্রেলার মুক্তি পেলো। যা দেখে ইতিমধ্যেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানার মতো অভিনেতাদের। এছাড়াও ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকেও।

আরও পড়ুন - Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু

সলমন খান এবং আয়ুষ শর্মা দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার পোস্ট করেছেন। 

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম'। দুটি ছবিরই মুক্তির দিন জানা গিয়েছিল আগামী ২৬ নভেম্বর। কিন্তু সম্প্রতি জন আব্রাহাম তাঁর নতুন ছবির মুক্তির দিন একদিন এগিয়ে নিয়ে এসেছেন। তাঁর 'সত্যমেব জয়তে টু' মুক্তি পেতে চলেছে ভাইজানের 'অন্তিম' ছবির মুক্তির একদিন আগে। অর্থাত্ আগামী ২৫ নভেম্বর।

'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবি ছাড়াও এই মুহূর্তে সলমন খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। ক্যাটরিনা কাইফের বিপরীতে তাঁকে দেখা যাবে 'টাইগার থ্রি'-তে। এছাড়াও আমির খানের 'লাল সিংহ চাড্ডা' এবং শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget