এক্সপ্লোর

67 National Awards: দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে উৎসর্গ করলেন সুপারস্টার রজনীকান্ত?

এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। আর তাঁকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানালেন মোহনলাল থেকে অমিতাভ বচ্চন।

মুম্বই: নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সেখানেই দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হল অভিনয় জগতের দিকপাল সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। আর তাঁকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানালেন মোহনলাল থেকে অমিতাভ বচ্চন। এদিন ভরা মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর রজনীকান্ত তা উৎসর্গ করলেন নিজের গুরুকে।

আরও পড়ুন - Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু

৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা এবং জামাই ধনুশ, যিনি নিজেও 'অসুরন' ছবির জন্য সেরা অভিনেতার বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। বলেন, 'আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যরকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে এবং আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়, যিনি আমার পিতৃতুল্যও বটে, আজ তাঁদেরকে খুব মনে পড়ছে। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন এবং আধ্যাত্মিকতা আমার মধ্যে ঢুকিয়েছিলেন।'

ছবির জগতে যখন প্রথম আসেন, তখনকার স্মৃতিচারণা করেছেন সুপারস্টার রজনীকান্ত। বলেন, 'আমি যখন বাস কন্ডাকটরের কাজ করতাম, তখন আমার বন্ধু রাজ বাহাদুরই প্রথম আমার অভিনয় দক্ষতা খেয়াল করে। শুধু তাই নয়, ওই আমাকে উদ্বুদ্ধ করে অভিনয় জগতে আসার জন্য। এছাড়াও আমার সমস্ত ছবির পরিচালক, প্রযোজক, সহ অভিনেতা, আমার অনুরাগীরা, সংবাদমাধ্যম এবং অবশ্যই প্রত্যেক তামিলনাড়ুবাসীকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা না থাকলে আজ আমি সেদিনের বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত হয়ে উঠতে পারতাম না। জয় হিন্দ।

'< >

সুপারস্টার রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ঠাকুরও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন রজনীকান্ত জি। আপনি কেবলমাত্র একজন কিংবদন্তিই নন। আপনি ভারতীয় চলচ্চিত্রের ইনস্টিটিউশন।'

আরও পড়ুন - Satyameva Jayate 2 Trailer Out: দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মুক্তি পেলো জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু' ছবির ধামাকাদার ট্রেলার

একটি ভিডিওর মাধ্যমে রজনীকান্তকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বলেছেন, 'ভারতীয় চলচ্চিত্রে রজনীকান্তের মতো ব্যক্তিত্বের সম্পর্কে ব্যাখ্যা করার জন্য ইংরেজি শব্দকোষে খুব কমই শব্দ রয়েছে।' রজনীকান্তকে প্রশংসায় ভরিয়ে দেন মালায়লম ছবির সুপারস্টার মোহনলালও। তিনি বলেন, 'ওঁর প্রত্যেকটা অভিব্যক্তিতেই আলাদা কিছু রয়েছে। ওঁর হাঁটাচলার ধরন, ওঁর কথা বলার কায়দা, ওঁর বসার স্টাইল সবই ওঁকে সুপারস্টার করে তুলেছে।' দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর এভাবেই শুভেচ্ছায় ভাসলেন সুপারস্টার রজনীকান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget