এক্সপ্লোর

Anupam Kher Office Robbery Case: অনুপম খেরের অফিসে ডাকাতি, মুম্বই পুলিশের জালে ২

Anupam Kher: মুম্বই পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা জোর করে অভিনেতার অফিসে রাতের অন্ধকারে ঢুকে পড়ে এবং নগদের পাশাপাশি একাধিক মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয়।

মুম্বই: অনুপম খেরের অফিসে তালা ভেঙে ঢুকে ডাকাতির (Anupam Kher Office Robbery) অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ (Mumbai Police)। বুধবার রাতে বলিউড অভিনেতার অফিসে ডাকাতির ঘটনা ঘটে। FIR দায়ের করা হয়। আন্ধেরি ওয়েস্টের বীরা দেসাই রোডে অবস্থিত অভিনেতার অফিস। (2 Arrested)

অনুপম খেরের অফিসে ডাকাতি, গ্রেফতার ২

অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটে গত বুধবার রাতে। প্রায় ৪ লক্ষের অধিক নগদ ও একাধিক সিনেমার নেগেটিভ চুরি হয়ে বলে দাবি করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে ২ জনকে। মাজিদ শেখ ও মহম্মদ দালের বাহরিম খান নামক ২ অভিযুক্তকে মুম্বইয়ের যোগেশ্বরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তই 'সিরিয়াল চোর' হিসেবেই পরিচিত যারা শহরের একাধিক অংশে অটোরিক্সা ব্যবহার করে এই অপরাধমূলক কাজ করে বেড়ায়, দাবি পুলিশের। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা জোর করে অভিনেতার অফিসে রাতের অন্ধকারে ঢুকে পড়ে এবং নগদের পাশাপাশি একাধিক মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। 

অনুপম খের তাঁর পোস্টে লেখেন, 'গোটা ঘটনায় দুই অপরাধী জড়িত। দুটো দরজা ভেঙে তারা ঢুকে পড়ে এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে একটি সেফ তুলে নিয়ে যায়, যেটা ওরা খুলতে পারেনি। একইসঙ্গে এই সংস্থার প্রযোজিত একটি ছবির সমস্ত নেগেটিভ নিয়ে গিয়েছে, যেগুলো একটা বাক্সে রাখা ছিল।' তিনি এও জানান যে তাঁর অফিসের তরফে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) দায়ের করা হয়েছে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে শীঘ্রই অপরাধীদের ধরা হবে, জানান অভিনেতা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

আরও পড়ুন: Shreya-Srijato: 'পুষ্পা ২'-র গানের লাইন বদলানোর অনুরোধ শ্রেয়ার, কথা রাখতে কী করেছিলেন শ্রীজাত?

তিনি লেখেন, 'আমাদের অফিস একটি এফআইআর করেছে। এবং পুলিশ আশ্বাস দিয়েছে যে চোরেদের দ্রুত পাকড়াও করা হবে।' অনুপম খের এও জানান যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে ডাকাতির পর অপরাধীরা চুরির মাল সমেত একটি অটোরিক্সা করে চম্পট দেয়। সেই অটোরিক্সাকে সনাক্ত করলে চোরেদের ধরতে সুবিধা হতে পারে বলে আশা করছেন তাঁরা। কাজের ক্ষেত্রে, অনুপম খেরকে এরপর 'তনভি দ্য গ্রেট' ছবিতে দেখা যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget