এক্সপ্লোর

নতুন পোশাক নিয়ে মায়ের সঙ্গে খুনসুটি, ভিডিও ভাগ করে নিলেন অনুপম খের

মায়ের সঙ্গে খুনসুটি আর তার ভিডিও করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট, অনুপম খেরের সোশ্যাল মিডিয়ায় জুড়ে এমন মজার পোস্ট ছড়িয়ে থাকে হামেশাই।

মুম্বই: মায়ের সঙ্গে খুনসুটি আর তার ভিডিও করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট, অনুপম খেরের সোশ্যাল মিডিয়ায় জুড়ে এমন মজার পোস্ট ছড়িয়ে থাকে হামেশাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি মজার গল্প ভাগ করে নেন অনুপম। তাঁর মা কিছু শার্টের অর্ডার দিয়েছিলেন বলিউড অভিনেতার জন্য। তারপরে মায়ের সঙ্গে তাঁর কথোপকথন সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।

বলিউডি এই তারকা চিরকালই ফ্যামিলি ম্যান। পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। অনুপমের শেয়ার করা ভিডিও থেকে দেখা যাচ্ছে, একটি প্যাকেট থেকে একের পর এক শার্ট বের করে অনুপমের হাতে দিচ্ছেন তাঁর মা। সবকটি শার্টই খুব সুন্দর। ক্যামেরার পিছন থেকে শোনা গেল, প্রতিটি শার্টেরই তারিফ করছেন অনুপম। তাঁর মা খুনসুটি করে প্রশন করছেন, অনুপম মন রাখার জন্য কথা বলছেন কি না? অনুপম বলছেন, সত্যিই প্রতিটি পোশাক তাঁর পছন্দ হয়েছে। এরপর পোশাকের দাম জিজ্ঞাসা করায় অনুপমের মা তাঁকে বলেন, কয়েক লাখ টাকা। এমনকি তিনি পোশাকের আসল দামই ভুলে গিয়েছেন। তারপর অনুপমকে বলেন, তিনি এই পোশাকের দাম দেননি। অনুপম যেন টাকা মিটিয়ে দেয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিরণ খেরকে নিয়ে দুঃসংবাদ ভাগ করে নিয়েছিলেন অনুপম খের। একটি ট্যুইট করে তিনি লিখেছিলেন, 'কোনও রকম গুজব ছড়িয়ে সত্যি ঘটনাকে বিকৃত করার আগে আমি আমি আর সিকন্দর একটি খবর জানাতে চাই। কিরণ খেরের মাল্টিপেল মাইলোমা ধরা পড়েছে। এটি এক ধরণের ব্লাড ক্যানসার। আপাতত ওঁর চিকিৎসা চলছে এবং আমাদের বিশ্বাস কিরণ আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমাদের ভরসার জায়গা এটাই যে কিরণ যথেষ্ট অভিজ্ঞ চিকিৎসদের অধীনে রয়েছে। ও সবসময়ই একজন যোদ্ধা। ও সবাইকে মন থেকে ভালোবাসে, হয়ত সেইজন্যই ও এত ভালোবাসা পেয়েছে। ওর জন্য় দয়া করে মন থেকে প্রার্থনা করবেন সবাই। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget