এক্সপ্লোর

সচিন-লতাকে ব্যঙ্গ করে ভিডিও কৌতুক শিল্পীর, তীব্র ক্ষোভ, ফেসবুক ও ইউটিউবকে লিঙ্ক ব্লক করতে বলল মুম্বই পুলিশ

মুম্বই: প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ও ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ব্যঙ্গ করে ভিডিও পোস্টের ঘটনায় তদন্ত শুরু করল মুম্বই পুলিশ। ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে ওই ভিডিওতে ব্লক করতে বলল পুলিশ।'সচিন ভার্সেস লতা সিভিল ওয়ার' শিরোনামের এই ভিডিও গত ২৬ মে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। অনলাইন কমেডি গ্রুপ এআইবি-র কৌতুক অভিনেতা তন্ময় ভট্টর এই ভিডিও ঘিরে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে মহারাষ্ট্রে। শিবসেনা, বিজেপি এবং মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস) তন্ময়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এমএনএস প্রধান রাজ ঠাকরের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এমএনএস তো তন্ময়কে মারধরেরও হুমকি দেয়। দেখুন সেই বিতর্কিত ভিডিওটি ভিডিওতে তন্ময়কে আওয়াজ বিকৃত করে সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের মতো করে কথা বলতে দেখা গিয়েছে। বিরাট কোহলি না সচিন-কে সেরা, সম্প্রতি এ নিয়ে বিভিন্ন মহলে তর্কবিতর্ক চলছে। ব্যঙ্গ ভিডিওতে এই বিষয়টি নিয়েই সচিন ও লতার গলা নকল করে ভাঁড়ামি করা হয়েছে। ভিডিওতে কিংবদন্তী শিল্পীর বয়স নিয়েও কটাক্ষ করেন তন্ময়। ভিডিওটি প্রকাশ্য আসার পরই বলিউডেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওতে যেভাবে সঙ্গীত ও ক্রিকেট জগতের দুই কিংবদন্তীকে তুলে ধরা হয়েছে তার তীব্র নিন্দা করেছে সিনে জগত। মহারাষ্ট্র সরকারের শরিক শিবসেনা বলেছে, দুই জাতীয় কিংবদন্তীকে ব্যঙ্গ করে সামাজিক ঐক্য কলুষিত করার চেষ্টা করা হয়েছে। এ জন্য এআইবি এবং তন্ময়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে  দাবি জানিয়েছে শিবসেনা। দলের নেতা নীলম গোরে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন, এ ধরনের লোকজন লতা ও সচিনের মতো আইকনকে নিজেদের প্রচারের কাজে অপব্যবহারের চেষ্টা করছে। মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস শেলার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং এআইবি ও তন্ময়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। এমএনএসের দায়ের করা অভিযোগে ভিডিওটি অবিলম্বে হঠিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে। ডিসিপি (অপারেশনস) সংগ্রামসিংহ নিশানদার বলেছেন, মুম্বই পুলিশের অপরাধদমন বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। তিনি জানিয়েছেন, শিবাজী পার্ক থানায় এমএনএস অভিযোগ দায়ের করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, পুলিশ ভিডিওটির ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করেছে এবং এ ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণের আগে আইনি মতামত জানতে চাওয়া হয়েছে।  ডিসিপি আরও বলেছেন, সংশ্লিষ্ট ভিডিওটি এবং তার লিঙ্ক ব্লক করার জন্য ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এত সমালোচনা সত্ত্বেও কৌতুক ভিডিওতে কোনও ভুল হয়েছে বলে মনে করছেন না তন্ময়। এক বিবৃতিতে যাঁরা ভিডিওটি পছন্দ করেছেন তাঁদের মতামত তাঁকে ই-মেলে জানানোর আর্জি জানিয়েছেন তন্ময়। এমনকি, ভিডিওটির বিরোধীদের কাছেও বার্তা দেওয়ার চেষ্টা করেন একাধিক টুইট মারফত্। যদিও ওই টুইটগুলি পরে মুছে দেওয়া হয়। সেন্সর বোর্ডের সদস্য অশোক পণ্ডিত ভিডিওটির নিন্দা করে টুইট করেন। লেখক চেতন ভগত অবশ্যে টুইটারে বলেছেন, কৌতুক করার জন্য কাউকে গ্রেফতার করা যায় না। সেই কৌতুক যদি খুব নিম্নমানের হলেও না। শিল্পী সোনু নিগম টুইটারে লেখেন, কোনও মহিলা সম্পর্কেই এ ধরনের অমার্যদাকর ভাষায় কথা বলা পাপ। আর এখানে তো লতা মঙ্গেশকরের সম্বন্ধে বলা হয়েছে। পরিচালক মিলাপ জাভেরি ভিডিওটিকে নিম্নরুচির বলেছেন। অনুপম খের ফের নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে লেখেন, আমি ৯বার বিভিন্ন ধরনের কমেডি শো জিতেছি। মজা করতে গেলে অসাধারণ হাস্যকৌতুক রসবোধ থাকা দরকার। এখানে যা হয়েছে সেটা নেহাতই বিরক্তিকর, অসম্মানজনক। অন্য বলিউড তারকা এবং সাধারণ টুইটারাইটদের প্রতিক্রিয়া দেখুন ritesh-celina   twiterrite  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget