এক্সপ্লোর

‘হিংসার বিরাম নেই, একে থামানোর সময় এসেছে’, কলম্বো-বিস্ফোরণ নিয়ে সরব জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে শুরু করে গোটা বলিউড

কলম্বো-বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক থেকে অভিনেতা অভিনেত্রীরা, সাধারণ মানুষ শোকাহত গোটা পৃথিবী। শোকাস্তব্ধ বি-টাউনও। বলিউডের অভিনেতা অভিনেত্রীরা কেউ শোকজ্ঞাপন করেছেন আবার কেউ সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে।

মুম্বই: কলম্বো-বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক থেকে অভিনেতা অভিনেত্রীরা, সাধারণ মানুষ শোকাহত গোটা পৃথিবী। শোকস্তব্ধ বি-টাউনও। বলিউডের অভিনেতা অভিনেত্রীরা কেউ শোকজ্ঞাপন করেছেন আবার কেউ সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। রবিবার সকালে গির্জায় ইস্টার উপলক্ষ্যে প্রার্থনা চলছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। সেইসময় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো, প্রথমে ৬টা তারপর আরও ২টো। মোট ৮টা বিস্ফোরণে প্রায় ২০০ জনের মৃত্যু হয়। আহত হন অসংখ্য মানুষ। টুইটারে কলম্বো-বিস্ফোরণ নিয়ে বলিউড তারকারা কে কী প্রতিক্রিয়া দিয়েছেন, দেখে নেব- জ্যাকলিন ফার্নান্ডেজ বলেছেন, 'শ্রীলঙ্কার ঘটনা খুবই দুঃখজনক। হিংসা একবার শুরু হলে তা ধারাবাহিক ভাবে চলতেই থাকবে, এবার তাকে বন্ধ করার সময় এসেছে।' অনুষ্কা শর্মা লিখেছেন, 'আমরা শ্রীলঙ্কার প্রত্যেকটি মানুযের জন্য এই দুঃখের মূহূর্তে প্রার্থনা করছি। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।' ভিকি কৌশল লিখেছেন, 'শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করি।' অর্জুন কপূর লিখেছেন, 'শ্রীলঙ্কার মসজিদে এমন গুরুত্বপূর্ন একটি দিনে হামলার ঘটনা আমায় ব্যাথিত করেছে। ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য প্রার্থনা করি।' হুমা খুরেশি লিখেছেন, 'একটি দুঃখের দিন। কি হচ্ছে আমাদের পৃথিবীতে!' সিদ্ধার্থ মলহোত্র লিখেছেন, 'ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য সমবেদনা। আমরা সন্ত্রাসমুক্ত পৃথিবী কামনা করি।' পরিনীতি চোপড়া লিখেছেন, 'শ্রীলঙ্কার মতো শান্ত দেশে এমন ঘটনা ঘটবে তা ধারণার বাইরে। ক্ষতিগ্রস্থদের পরিবারের কথা ভাবছি। তাদের জন্য আমার সমবেদনা ও ভালোবাসা।' 'আমি ভাবতেই পারছিনা এমন একটা দিনে কেউ গনহত্যার পরিকল্পনা করতে পারে। এটা একটা দুঃখের ইস্টার', টুইটারে লিখছেন সোহা আলি খান। ব্যোমান ইরানি লিখেছেন, 'পরিস্থিতির কথা কল্পনা করেই আমার কষ্ট হচ্ছে। শ্রীলঙ্কার খবরে আমি শোকাহত।' বিবেক ওবেরয় লিখেছেন, 'আমি গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদীদের ধিক্কার।' পরিচালক মধুর ভান্ডারকর লিখেছেন, 'এতগুলো নিরীহ মানুষকে হত্যা করা লজ্জার। আমি প্রার্থনা করছি সবাই শক্ত হোক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget